ছাতকে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল
ছাতক প্রতিনিধি
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জের ছাতকে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে ছাতক রওশন কমপ্লেক্সে ছাতক উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
ছাতক উপজেলা বিএনপির আহ্বায়ক ফরিদ উদ্দিনের সভাপতিত্বে এবং পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক জয়নাল আবেদীন মহি ও সামছুর রহমান বাবুলের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য নজরুল ইসলাম, পৌর বিএনপির আহ্বায়ক শামছুর রহমান শামছু, উপজেলা বিএনপির প্রথম যুগ্ম আহ্বায়ক ফজলুল করিম বকুল, যুগ্ম আহ্বায়ক শাহ শফিকুল আলম মতি, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দিন সুমেন ও শহিদুর রহমান সোহেল এবং উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য কয়েছ আহমেদ, ফয়জুর রহমান ও মতিউর রহমান।
এ ছাড়া বক্তব্য দেন ছাতক সদর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক জাহেদুল ইসলাম আহবাব, দক্ষিণ খুরমা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক শামীম আলম নোমান, জাউয়াবাজার ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক কামাল উদ্দিন, সিংচাপইড় ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহজাহান এবং দোলারবাজার ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক নুরুল হক।
অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাদের মধ্যে বক্তব্য দেন উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক শফি উদ্দিন, উপজেলা জাসাসের আহ্বায়ক আব্দুল আলিম, কৃষক দলের আহ্বায়ক মনির উদ্দিন, পৌর যুবদলের আহ্বায়ক খায়ের উদ্দিন, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক লিজন তালুকদার, পৌর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মোমেন মামনুন, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবুল হোসেন, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুল বাকি মুহিত এবং পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শরিফ উদ্দিন মাহিবসহ অন্যরা।
অনুষ্ঠানে উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট আব্দুল কাহার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বাকি বিল্লাহ, পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম ও তানিমুল ইসলাম, গোবিন্দগঞ্জ-ছৈদেরগাঁও ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আব্দুল হক, ছৈলা-আফজলাবাদ ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আব্দুর রউফ, চরমহল্লা ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক ইলিয়াস আহমদ, উপজেলা কৃষক দলের সদস্যসচিব বশির উদ্দিন তালুকদার, যুগ্ম আহ্বায়ক সাজ্জাদুর রহমান, ইব্রাহিম আলী রাসেল ও ইব্রাহিম আলী, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক বাহাউদ্দিন শাহীসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এ ছাড়া যুবদল নেতা জাহাঙ্গীর আলম, মুহিবুর রহমান মুহিব, মজনু মিয়া, রাজু আহমদ চাঁদ, উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক ও জেলা ছাত্রদলের সহ-সভাপতি মাহবুব আহমদ, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ইমদাদুর রহমান ইমন, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল আজিজ ফয়সাল, পৌর ছাত্রদলের আহ্বায়ক স্বাচ্ছা আবেদীন, গোবিন্দগঞ্জ কলেজ ছাত্রদলের সভাপতি মিয়া মোহাম্মদ সাদ এবং ছাত্রদল নেতা শাওন আহমদ, গোলাম দস্তগীর জীবন, সাহেদ ইয়াসিন, লাভলু তালুকদার ও রুম্মান তালুকদারসহ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, শ্রমিক দল, জাসাস ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন ভাতগাঁও ইউনিয়ন বিএনপি নেতা জিলু মিয়া। অনুষ্ঠানের শেষ পর্যায়ে মোনাজাত পরিচালনা করেন মাওলানা জাহাঙ্গীর আলম আল কাদেরী।
আলোচনা সভায় বক্তারা বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৭৮ সালের এই দিনে বিএনপি প্রতিষ্ঠা করেন। তাঁদের দাবি, বিএনপি প্রতিষ্ঠার পর দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য দীর্ঘদিন আন্দোলন-সংগ্রাম করেছেন বলেও উল্লেখ করেন তারা।
বক্তারা আরও বলেন, বর্তমান সময়ে দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশ গণতন্ত্র ও উন্নয়নের নতুন পথে এগিয়ে যাচ্ছে। দেশের উন্নয়ন ও অগ্রযাত্রা অব্যাহত রাখতে এবং তারেক রহমানের নেতৃত্বকে আরও শক্তিশালী করতে দলীয় নেতাকর্মীসহ সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।