logo
চ্যানেল জৈন্তা নিউজ
জাতীয় ১৯ আগস্ট ২০২৬ ১১:০০ অপরাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

১০ কর্মদিবসের মধ্যে অ্যাডহক কমিটি গঠনের নির্দেশ

চ্যানেল জৈন্তা নিউজ ১৯ আগস্ট ২০২৬ ১১:০০ অপরাহ্ন জাতীয়
চ্যানেল জৈন্তা নিউজ ১৯ আগস্ট ২০২৬ ১১:০০ অপরাহ্ন
১০ কর্মদিবসের মধ্যে অ্যাডহক কমিটি গঠনের নির্দেশ

ঢাকা শিক্ষা বোর্ডের আওতাধীন যেসব শিক্ষা প্রতিষ্ঠানে এখনো অ্যাডহক কমিটি গঠন করা হয়নি, সেসব প্রতিষ্ঠানে আগামী ১০ কর্মদিবসের মধ্যে অ্যাডহক কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে।


সোমবার (১৭ আগস্ট) মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা থেকে জারি করা এক জরুরি বিজ্ঞপ্তিতে এ নির্দেশ দেওয়া হয়। বোর্ডের বিদ্যালয় পরিদর্শক প্রফেসর ড. মো. মাসুদ রানা খানের সই করা বিজ্ঞপ্তিতে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে এ নির্দেশনা দেওয়া হয়েছে।


বিজ্ঞপ্তিতে বলা হয়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়ের গত ১৬ মার্চ ২০২৬ তারিখের ৩৭.০০.০০০০.০৭২.১৮.০০৩.২৪.৪১ নম্বর পরিপত্রের নির্দেশনা অনুযায়ী যেসব প্রতিষ্ঠানে এখনো অ্যাডহক কমিটি গঠন করা হয়নি, সেসব প্রতিষ্ঠানে ‘নিয়মিত কমিটি গঠনের লক্ষ্যে’ অ্যাডহক কমিটি গঠন করতে হবে।


এ জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে বর্ণিত পরিপত্রের নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করে আগামী ১০ কর্মদিবসের মধ্যে অ্যাডহক কমিটি গঠনের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে।


জরুরি বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, নির্ধারিত সময়ের মধ্যে অ্যাডহক কমিটি গঠনে ব্যর্থ হলে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান প্রধান দায়ী থাকবেন। একই সঙ্গে তিনি বিধিমতে ব্যবস্থার আওতায় আসবেন।


বিজ্ঞপ্তিতে বিষয়টিকে ‘অতীব জরুরি’ হিসেবে উল্লেখ করা হয়েছে।


ঢাকা শিক্ষা বোর্ডের আওতাধীন সকল শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ ও প্রধান শিক্ষককে এ নির্দেশনা যথাযথভাবে পালনের জন্য বলা হয়েছে।


উল্লেখ্য, ১৭ আগস্ট ২০২৬ তারিখে জারি করা এ বিজ্ঞপ্তি চেয়ারম্যানের আদেশক্রমে প্রকাশ করা হয়েছে।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/17078
Page of