logo
চ্যানেল জৈন্তা নিউজ
প্রেস বিজ্ঞপ্তি ১৮ আগস্ট ২০২৬ ০৪:২৩ অপরাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

জালালাবাদ গ্যাসের পরিচালনা পর্ষদে পরিচালক মনোনীত সিলেটের বদরুজ্জামান সেলিম

চ্যানেল জৈন্তা নিউজ ১৮ আগস্ট ২০২৬ ০৪:২৩ অপরাহ্ন প্রেস বিজ্ঞপ্তি
চ্যানেল জৈন্তা নিউজ ১৮ আগস্ট ২০২৬ ০৪:২৩ অপরাহ্ন
জালালাবাদ গ্যাসের পরিচালনা পর্ষদে পরিচালক মনোনীত সিলেটের বদরুজ্জামান সেলিম

জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেমস লিমিটেডের (জেজিটিডিএসএল) পরিচালনা পর্ষদে পরিচালক হিসেবে সিলেটের মোঃ বদরুজ্জামান সেলিমকে মনোনয়ন দিয়েছে সরকার।


বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের কোম্পানি অ্যাফেয়ার্স-১ শাখা থেকে ১৭ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দে জারি করা এক প্রজ্ঞাপন/স্মারকে এ মনোনয়ন দেওয়া হয়।


স্মারক নম্বর ২৮.০০.০০০০.০০০.০৫৫.১১.০০০২.২৪.৩১১-এ বলা হয়েছে, পুনরাদেশ না দেওয়া পর্যন্ত পেট্রোবাংলার আওতাধীন সংশ্লিষ্ট কোম্পানির পরিচালনা পর্ষদ আংশিক পরিবর্তন করে মনোনীত কর্মকর্তা/ব্যক্তিকে পরিচালনা পর্ষদের পরিচালক হিসেবে মনোনয়ন প্রদানের জন্য নির্দেশক্রমে পরামর্শ দেওয়া হয়েছে।


সরকারি স্মারক অনুযায়ী, জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেডের (জেজিটিডিএসএল) পরিচালনা পর্ষদে দায়িত্ব পালনরত কর্মকর্তা মিজ সাবরিনা আফরিন মুস্তাফার পরিবর্তে জনাব মোঃ বদরুজ্জামান সেলিমকে পরিচালক হিসেবে মনোনীত করা হয়েছে।


স্মারকে মোঃ বদরুজ্জামান সেলিমের পিতার নাম মরহুম জহির উদ্দিন (তারু মিয়া) এবং ঠিকানা নিরু মঞ্জিল, ৫১ হাজারীবাগ আ/এ, শাহী ঈদগাহ, সিলেট উল্লেখ করা হয়েছে।


একই সরকারি আদেশে পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি লিমিটেড (পিজিসিএল)-এর পরিচালনা পর্ষদেও পরিবর্তন আনা হয়েছে। সেখানে দায়িত্ব পালনরত কর্মকর্তার স্থলে মিজ সাবরিনা আফরিন মুস্তাফাকে পরিচালক হিসেবে মনোনীত করা হয়েছে। তিনি জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সিনিয়র সহকারী সচিব হিসেবে কর্মরত।


১৭ আগস্ট ২০২৬ তারিখে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সিনিয়র সহকারী সচিব মো. রুহুল আমিনের স্বাক্ষরে স্মারকটি জারি করা হয়। তিনি বর্তমানে বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজসম্পদ কর্পোরেশন (পেট্রোবাংলা)-এর চেয়ারম্যান (অতিরিক্ত দায়িত্ব) হিসেবে দায়িত্ব পালন করছেন।


সরকারি স্মারকে সংশ্লিষ্ট দপ্তর ও কর্মকর্তাদের বিষয়টি অবগত করার জন্য অনুলিপিও পাঠানো হয়েছে।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/17035
Page of