logo
চ্যানেল জৈন্তা নিউজ
সিলেট ১৬ আগস্ট ২০২৬ ০৪:৫৩ অপরাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

সাদাপাথর ঘুরতে এসে পর্যটকের মৃত্যু

চ্যানেল জৈন্তা নিউজ ১৬ আগস্ট ২০২৬ ০৪:৫৩ অপরাহ্ন সিলেট
চ্যানেল জৈন্তা নিউজ ১৬ আগস্ট ২০২৬ ০৪:৫৩ অপরাহ্ন
সাদাপাথর ঘুরতে এসে পর্যটকের মৃত্যু

কোম্পানীগঞ্জ (সিলেট) প্রতিনিধি:

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার সাদাপাথর পর্যটন কেন্দ্রে ঘুরতে এসে মাইনুল ইসলাম রিফাত (২১) নামে এক পর্যটকের মৃত্যু হয়েছে। নিহত রিফাত ব্রাহ্মণবাড়িয়ার হাতিম মিয়ার ছেলে।


শনিবার (১৫ আগস্ট) দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে। কোম্পানীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক নাতিকুল ইসলাম পর্যটকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।


নিহতের সঙ্গে থাকা বন্ধু সাব্বির রহমান জানান, চার বন্ধু মিলে ব্রাহ্মণবাড়িয়া থেকে সাদাপাথর ঘুরতে আসেন তারা। সকাল ১১টার দিকে সাদাপাথর পর্যটন কেন্দ্রে পৌঁছে সবাই গোসল করতে নদীতে নামেন। কিছুক্ষণ পর নদীর পাশে রিফাতের মরদেহ পাওয়া যায়।


নিহত রিফাত ও তাঁর বন্ধুরা সবাই নবীনগর সরকারি কলেজের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী বলে জানান সাব্বির রহমান।


কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উছমান গণি জানান, সাদাপাথর ঘুরতে এসে একজন পর্যটকের মৃত্যু হয়েছে। তাঁর মরদেহ কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/16990
Page of