logo
চ্যানেল জৈন্তা নিউজ
প্রেস বিজ্ঞপ্তি ০৬ আগস্ট ২০২৬ ১১:০৪ পূর্বাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

রক্তের গ্রুপ জানা জীবন রক্ষার প্রথম প্রস্তুতি’ — শামীম আহমদ

চ্যানেল জৈন্তা নিউজ ০৬ আগস্ট ২০২৬ ১১:০৪ পূর্বাহ্ন প্রেস বিজ্ঞপ্তি
চ্যানেল জৈন্তা নিউজ ০৬ আগস্ট ২০২৬ ১১:০৪ পূর্বাহ্ন
রক্তের গ্রুপ জানা জীবন রক্ষার প্রথম প্রস্তুতি’ — শামীম আহমদ

সিলেট জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও হাজী মোহাম্মদ রাজা চৌধুরী উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো. শামীম আহমদ বলেছেন, প্রত্যেক মানুষের নিজের রক্তের গ্রুপ জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। জরুরি মুহূর্তে একটি সঠিক তথ্যই একটি মূল্যবান জীবন বাঁচাতে পারে। তাই ব্লাড গ্রুপিং ক্যাম্প শুধু একটি স্বাস্থ্যসেবা কার্যক্রম নয়, এটি মানবিক সচেতনতা তৈরিরও একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ।


 মঙ্গলবার (৪ আগস)দক্ষিণ সুরমার হাজী মোহাম্মদ রাজা চৌধুরী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র সংগঠন ওল্ড রাজাস অ্যাসোসিয়েশন আয়োজিত ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


প্রধান অতিথির বক্তব্যে শামীম আহমদ আরও বলেন, শিক্ষার্থীদের ছোটবেলা থেকেই স্বেচ্ছাসেবা, মানবিকতা এবং রক্তদানে উদ্বুদ্ধ করতে হবে। আজ যারা নিজেদের রক্তের গ্রুপ জানবে, তারাই ভবিষ্যতে স্বেচ্ছায় রক্তদানে এগিয়ে এসে অসংখ্য মানুষের জীবন রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে।


তিনি বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক এ ধরনের স্বাস্থ্যসচেতনতামূলক কর্মসূচি নিয়মিত আয়োজন করা হলে শিক্ষার্থীদের মধ্যে দায়িত্ববোধ, সামাজিক সচেতনতা ও মানবিক মূল্যবোধ আরও সুদৃঢ় হবে। তিনি এই মহতী উদ্যোগের সঙ্গে সংশ্লিষ্ট সকল আয়োজক, চিকিৎসক, স্বেচ্ছাসেবক ও অংশগ্রহণকারী শিক্ষার্থীদের ধন্যবাদ জানিয়ে ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।


অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাজী মোহাম্মদ রাজা চৌধুরী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন অভিভাবক সদস্য মো. জামাল মিয়া, শিক্ষানুরাগী ও ব্যবসায়ী মো. সাবুল মিয়া, শ্রমিক নেতা মো. খলিল আহমদ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক রান্টু রঞ্জন রায়, সহকারী প্রধান শিক্ষক নিরঞ্জন কুমার সরকার, সহকারী শিক্ষক মো. আব্দুল ওয়াহেদ, রনি আহমেদ, অধীর চন্দ্র দাস, পপি রানী দে, নমিতা রানী পাল, হোসনেয়ারা জেমি, রুপা রায়, অনুরাধা দে ও নিয়ামুল নেওয়াজ নাঈম।


এছাড়া উপস্থিত ছিলেন ওল্ড রাজাস অ্যাসোসিয়েশনের সভাপতি সালমান হোসেন খান, সাধারণ সম্পাদক ফয়েজ আহমেদ আলমগীর, সাংগঠনিক সম্পাদক জুয়েল খান জাবেদ, অর্থ সম্পাদক এমদাদুল ইসলাম সোহাগ, ক্রীড়া সম্পাদক মাছুম আহমেদ, সহ-ক্রীড়া সম্পাদক নজরুল ইসলাম মান্না, ‘হৃৎপিণ্ড সিলেট’-এর অ্যাডমিন রাজিব হোসাইন এবং সদস্য মাহমুদ, আবু নাসের, সানজিদা আক্তার মুক্তা, শ্রাবণী আক্তার ও এবাদুর রহমান সজীবসহ অন্যান্য অতিথিবৃন্দ।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/16784
Page of