logo
চ্যানেল জৈন্তা নিউজ
প্রেস বিজ্ঞপ্তি ০৪ আগস্ট ২০২৬ ০৮:২৮ অপরাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

নিরাপদ সিলেট গড়তে এসএমপির অভিযান, একদিনে ৩০ গ্রেফতার ও ১৭৫ যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা

চ্যানেল জৈন্তা নিউজ ০৪ আগস্ট ২০২৬ ০৮:২৮ অপরাহ্ন প্রেস বিজ্ঞপ্তি
চ্যানেল জৈন্তা নিউজ ০৪ আগস্ট ২০২৬ ০৮:২৮ অপরাহ্ন
নিরাপদ সিলেট গড়তে এসএমপির অভিযান, একদিনে ৩০ গ্রেফতার ও ১৭৫ যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা

নিজস্ব প্রতিবেদক:


সিলেট মহানগরীতে আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) পরিচালিত ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে মোট ৩০ জনকে গ্রেফতার করা হয়েছে।


এসএমপির তথ্য অনুযায়ী, গত ৩ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ রাত ১২টা থেকে রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত পরিচালিত অভিযানে নিয়মিত মামলার আসামি, ওয়ারেন্টভুক্ত আসামি, ছিনতাইকারী, বিনা পরোয়ানায় গ্রেফতারকৃত ব্যক্তি এবং মেট্রোপলিটন পুলিশ অধ্যাদেশ অনুযায়ী বিভিন্ন অপরাধে অভিযুক্তদের গ্রেফতার করা হয়।


এদিকে একই সময়ে এসএমপির ট্রাফিক বিভাগ মহানগরীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে মোট ১৭৫টি যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেছে। এর মধ্যে ৭৪টি যানবাহনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং ১০১টি যানবাহন আটক করা হয়েছে।


এসএমপি জানিয়েছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হচ্ছে।


সিলেট মহানগরীতে অপরাধ দমন, আইন-শৃঙ্খলা রক্ষা এবং নিরাপদ নগরী গড়ে তুলতে সিলেট মেট্রোপলিটন পুলিশের নিয়মিত অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/16747
Page of