logo
চ্যানেল জৈন্তা নিউজ
মৌলভীবাজার ০২ আগস্ট ২০২৬ ০৪:১০ অপরাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

শ্রীমঙ্গলে ধানক্ষেত থেকে বিশাল আকৃতির অজগর উদ্ধার, বন বিভাগে হস্তান্তর

চ্যানেল জৈন্তা নিউজ ০২ আগস্ট ২০২৬ ০৪:১০ অপরাহ্ন মৌলভীবাজার
চ্যানেল জৈন্তা নিউজ ০২ আগস্ট ২০২৬ ০৪:১০ অপরাহ্ন
শ্রীমঙ্গলে ধানক্ষেত থেকে বিশাল আকৃতির অজগর উদ্ধার, বন বিভাগে হস্তান্তর

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি:


মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ধানক্ষেত থেকে একটি বিশাল আকৃতির অজগর সাপ উদ্ধার করেছে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন। পরে সাপটিকে নিরাপদে উদ্ধার করে শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে।


রোববার (২ আগস্ট) সকাল ৮টার দিকে উপজেলার শহাইল হাওরে কৃষকরা জমি পরিষ্কার করার সময় হঠাৎ ধানক্ষেতের মধ্যে একটি বিশাল আকৃতির অজগর সাপ দেখতে পান। সাপটি দেখে কৃষকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।


স্থানীয়রা প্রথমে সাপটি উদ্ধারের জন্য বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেন। তবে তাৎক্ষণিকভাবে যোগাযোগের নম্বর না পাওয়ায় কয়েকজন সাপটিকে মেরে ফেলার উদ্যোগ নেন। এ সময় মুহিবুর রহমান নামে এক ব্যক্তি সবাইকে সাপটি হত্যা না করার জন্য অনুরোধ জানান এবং বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের যোগাযোগ নম্বর সংগ্রহ করে বিষয়টি তাদের অবহিত করেন।


খবর পেয়ে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল এবং পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অজগর সাপটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করেন।


বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পক্ষ থেকে সাপটিকে হত্যা না করে উদ্ধারের উদ্যোগ নেওয়ায় মুহিবুর রহমানকে ধন্যবাদ জানানো হয়। একই সঙ্গে লোকালয়ে কোনো বন্যপ্রাণী দেখা গেলে সেটিকে হত্যা না করে দ্রুত বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে খবর দেওয়ার জন্য সবার প্রতি আহ্বান জানানো হয়।


পরে উদ্ধার করা অজগর সাপটি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/16725
Page of