logo
চ্যানেল জৈন্তা নিউজ
মৌলভীবাজার ১২ অক্টোবর ২০২৬ ১১:৫৮ পূর্বাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

কুলাউড়ায় জিয়নকাঠি সাহিত্য সংসদের নতুন কমিটি, সভাপতি মোস্তফা মহসীন

চ্যানেল জৈন্তা নিউজ ১২ অক্টোবর ২০২৬ ১১:৫৮ পূর্বাহ্ন মৌলভীবাজার
চ্যানেল জৈন্তা নিউজ ১২ অক্টোবর ২০২৬ ১১:৫৮ পূর্বাহ্ন
কুলাউড়ায় জিয়নকাঠি সাহিত্য সংসদের নতুন কমিটি, সভাপতি মোস্তফা মহসীন

কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়ায় সাহিত্য-সংস্কৃতিচর্চা ও মুক্তচিন্তার বিকাশে কাজ করা জিয়নকাঠি সাহিত্য সংসদের ৩১ সদস্যবিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত কমিটিতে সুপ্রিম কোর্টের আইনজীবী ও কবি অ্যাডভোকেট মোস্তফা মহসীনকে সভাপতি, লেখক ও প্রভাষক মো. খালিক উদ্দিনকে সাধারণ সম্পাদক এবং সাংবাদিক রফিকুল ইসলাম মামুনকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।


সম্প্রতি সংগঠনের এক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে এ কমিটি ঘোষণা করা হয়। প্রায় দুই যুগ ধরে কুলাউড়ার সাহিত্য ও সাংস্কৃতিক অঙ্গনে সক্রিয় সংগঠনটি নতুন নেতৃত্বের মাধ্যমে সাহিত্যচর্চা সম্প্রসারণ, নতুন লেখক তৈরি এবং তরুণ প্রজন্মকে সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করার পরিকল্পনা নিয়েছে।


সংগঠনের নতুন কমিটির প্রেসিডিয়াম সদস্যরা হলেন কবি ও কলামিস্ট এ. এফ. এম. ফৌজি চৌধুরী, শিক্ষক ও আবৃত্তিকার মাজহারুল ইসলাম রুবেল, আবৃত্তিকার ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব গোলাম মোস্তফা পাভেল, কথাসাহিত্যিক শহিদুল ইসলাম তনয়, শিক্ষক ও সংগঠক সেলিম আহমেদ, সংগঠক তোফায়েল আহমেদ ডালিম এবং শিক্ষক ও কবি সঞ্জয় দেবনাথ।


যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন এম. এস. আলী, তাহমিনা আক্তার, মো. আজিজুর রহমান ও সোহেল আহমদ। সহ-সাংগঠনিক সম্পাদক হয়েছেন সাদিয়া নওশীন চৌধুরী ও শাহরিয়ার চৌধুরী।


কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন—দপ্তর সম্পাদক কাওছার আহমদ চৌধুরী সাব্বির, সাহিত্য ও গবেষণা সম্পাদক আশরাফুল ইসলাম খাঁন হিরো, প্রকাশনা সম্পাদক সাবিনা ইয়াসমিন, প্রচার সম্পাদক এইচ. ডি. রুবেল, সাংস্কৃতিক সম্পাদক বিপুল চন্দ্র দাস, তথ্য ও জনসংযোগ সম্পাদক জহিরুল ইসলাম কর্ন, অর্থ সম্পাদক ইফতেখার হোসেন চৌধুরী, সমাজকল্যাণ সম্পাদক জিয়াউর রহমান ফরিদ, মানবাধিকার সম্পাদক মো. কামরুজ্জামান, শিক্ষা বিষয়ক সম্পাদক ময়নুল ইসলাম পংকি, মাল্টিমিডিয়া সম্পাদক শামসুদ্দিন বাবু, নারী অধিকার বিষয়ক সম্পাদক জয়শ্রী পাল, পাঠাগার বিষয়ক সম্পাদক রাজিজুর রহমান রুজেল, আপ্যায়ন বিষয়ক সম্পাদক মনোয়ার হোসেন অনি এবং আন্তর্জাতিক সম্পাদক মিনহাজ মান্না।


নবনির্বাচিত সভাপতি অ্যাডভোকেট মোস্তফা মহসীন বলেন, “জিয়নকাঠি সাহিত্য সংসদ শুধু একটি সংগঠন নয়, এটি আমার কাছে একটি অনুভবের নাম। প্রায় দুই যুগের এই পথচলাকে আরও বেগবান করতে আমরা তরুণ ও প্রবীণ সাহিত্যিকদের মেলবন্ধনে কাজ করব।”


তিনি জানান, শিগগিরই সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক ও প্রেসিডিয়াম সদস্যদের সঙ্গে আলোচনা করে সংগঠনের উপদেষ্টা বোর্ড গঠন করা হবে। পাশাপাশি নির্বাহী সদস্যদের তালিকাও প্রকাশ করা হবে।


সাধারণ সম্পাদক মো. খালিক উদ্দিন বলেন, সাহিত্যের প্রচার ও নতুন লেখক তৈরিতে পাঠচক্র, কবিতা আবৃত্তি, পুঁথিপাঠ ও প্রকাশনাধর্মী কার্যক্রম জোরদার করা হবে। এসব উদ্যোগ কুলাউড়ার সাহিত্যচর্চায় নতুন গতি আনবে এবং তরুণ প্রজন্মের মধ্যে মূল্যবোধ ও সৃজনশীলতার বিকাশে ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।


‘জিয়নকাঠির সজীব ছোঁয়ায়, জাগুক জীবন, জাগরুক সমাজ’—এই স্লোগানকে সামনে রেখে নতুন কমিটি সাহিত্য, সংস্কৃতি ও মননশীলতার চর্চা বিস্তারে কাজ করবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/18104
Page of