logo
চ্যানেল জৈন্তা নিউজ
হবিগঞ্জ ৩০ জুলাই ২০২৬ ১০:৩২ অপরাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

হবিগঞ্জে পানিতে ডুবে আপন দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু

চ্যানেল জৈন্তা নিউজ ৩০ জুলাই ২০২৬ ১০:৩২ অপরাহ্ন হবিগঞ্জ
চ্যানেল জৈন্তা নিউজ ৩০ জুলাই ২০২৬ ১০:৩২ অপরাহ্ন
হবিগঞ্জে পানিতে ডুবে আপন দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু

হবিগঞ্জ প্রতিনিধি।

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার শৈলজুড়া এলাকায় পানিতে ডুবে আপন দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে এ দুর্ঘটনা ঘটে।


নিহত দুই শিশু শৈলজুড়া গ্রামের বকুল সরকারের ছেলে। তাদের মধ্যে শ্রাবণ সরকারের বয়স ৮ বছর। সে স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী। অপর শিশু সৌরভ সরকারের বয়স ৬ বছর।


স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে অসাবধানতাবশত বাড়ির পাশের পুকুরের পানিতে পড়ে যায় দুই ভাই। পরে স্বজন ও স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।


ঘটনার খবর পেয়ে স্থানীয় জনপ্রতিনিধি ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন।


আপন দুই ভাইয়ের এমন মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। দুই শিশুর পরিবারের আহাজারিতে ভারী হয়ে উঠেছে শৈলজুড়া এলাকার পরিবেশ।


শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম বিষয়টি নিশ্চিত করেছেন।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/16676
Page of