logo
চ্যানেল জৈন্তা নিউজ
সিলেট ৩০ জুলাই ২০২৬ ১০:৫৫ অপরাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

ওসমানীনগরে কৃষকদের আধুনিক কৃষি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

চ্যানেল জৈন্তা নিউজ ৩০ জুলাই ২০২৬ ১০:৫৫ অপরাহ্ন সিলেট
চ্যানেল জৈন্তা নিউজ ৩০ জুলাই ২০২৬ ১০:৫৫ অপরাহ্ন
ওসমানীনগরে কৃষকদের আধুনিক কৃষি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

ওসমানীনগরে কৃষকদের আধুনিক কৃষি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিতওসমানীনগর প্রতিনিধি:

সিলেটের ওসমানীনগর উপজেলা কৃষি অফিসের উদ্যোগে কৃষকদের আধুনিক কৃষি প্রযুক্তি, নিরাপদ খাদ্য উৎপাদন এবং কৃষি উৎপাদনশীলতা বৃদ্ধির লক্ষ্যে এক কৃষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।


বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত কর্মশালার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন উপসহকারী কৃষি কর্মকর্তা মো. আবাব মিয়া এবং গীতা পাঠ করেন উপসহকারী কৃষি কর্মকর্তা পল্লব ভট্টাচার্য। পরে স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা উম্মে তামিমা।


প্রধান অতিথির বক্তব্যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, সিলেটের উপপরিচালক বলেন, আধুনিক প্রযুক্তিনির্ভর কৃষি চর্চা, নিরাপদ খাদ্য উৎপাদন এবং সরকারের কৃষিবান্ধব উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে কৃষির টেকসই উন্নয়ন নিশ্চিত করা সম্ভব। তিনি কৃষকদের আধুনিক প্রযুক্তি গ্রহণে আরও আগ্রহী হওয়ার আহ্বান জানান।


এ সময় বক্তব্য দেন উপসহকারী কৃষি কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম, ওসমানীনগর উপজেলা অনলাইন প্রেসক্লাবের সভাপতি শেখ ফয়ছল আহমদ, ওসমানীনগর প্রেসক্লাবের সভাপতি শরীফ আহমদ চৌধুরী, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক ইমাদ উদ্দিন লিলু এবং কৃষকদের পক্ষে বজলুর রশিদ।


অনুষ্ঠানে তাজপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস শহিদ, সাংবাদিক ফজলু মিয়াসহ উপজেলা কৃষি বিভাগের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন গণমাধ্যমকর্মী এবং উপজেলার বিভিন্ন এলাকার কৃষক-কৃষাণীরা উপস্থিত ছিলেন।


বক্তারা বলেন, কৃষি উৎপাদন বৃদ্ধি, আধুনিক প্রযুক্তির সম্প্রসারণ এবং কৃষকদের দক্ষতা উন্নয়নে এ ধরনের প্রশিক্ষণ কর্মশালা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কর্মশালায় অংশগ্রহণকারী কৃষকেরাও মাঠপর্যায়ের বিভিন্ন সমস্যা, সম্ভাবনা এবং করণীয় বিষয়ে নিজেদের মতামত তুলে ধরেন।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/16678
Page of