logo
চ্যানেল জৈন্তা নিউজ
সিলেট ৩০ জুলাই ২০২৬ ১০:২৯ অপরাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

সিলেটে মাউন্ট এডোরা হাসপাতালে সিটি কর্পোরেশনের প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

চ্যানেল জৈন্তা নিউজ ৩০ জুলাই ২০২৬ ১০:২৯ অপরাহ্ন সিলেট
চ্যানেল জৈন্তা নিউজ ৩০ জুলাই ২০২৬ ১০:২৯ অপরাহ্ন
সিলেটে মাউন্ট এডোরা হাসপাতালে সিটি কর্পোরেশনের প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

সিলেট প্রতিনিধি:

সিলেটের আখালিয়াস্থিত মাউন্ট এডোরা হাসপাতালে সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।


সুরমা মেডিকেল সার্ভিসেস লিমিটেডের সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক ও চিফ এক্সিকিউটিভ অফিসারের আমন্ত্রণে মঙ্গলবার (২৮ জুলাই ২০২৬) বেলা ২টায় হাসপাতালের কনফারেন্স রুমে এ সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।


সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী।


অনুষ্ঠানের শুরুতে সুরমা মেডিকেল সার্ভিসেস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও চিফ এক্সিকিউটিভ অফিসার অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম স্বাগত বক্তব্য দেন। তিনি সিলেট সিটি কর্পোরেশনের পক্ষ থেকে প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরীর মাউন্ট এডোরা হাসপাতাল পরিদর্শন এবং স্বাস্থ্যসেবায় সিলেট সিটি কর্পোরেশনের গুরুত্বপূর্ণ অবদানের জন্য তাঁর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।


প্রধান অতিথির বক্তব্যে সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী মাউন্ট এডোরা হাসপাতালের সার্বিক কার্যক্রমের প্রশংসা করেন। তিনি স্বাস্থ্যসেবার মান বজায় রেখে সাধারণ মানুষের পাশে থাকার জন্য হাসপাতাল কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান। পাশাপাশি মাউন্ট এডোরা হাসপাতালকে সিলেট সিটি কর্পোরেশনের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।


সুরমা মেডিকেল সার্ভিসেস লিমিটেডের প্রতিষ্ঠাতা ব্যবস্থাপনা পরিচালক ও ব্যবসা উন্নয়ন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. কে এম আখতারুজ্জামান তাঁর বক্তব্যে সিলেট সিটি কর্পোরেশন ও মাউন্ট এডোরা হাসপাতালের যৌথ সহযোগিতায় সিলেটের স্বাস্থ্যসেবা খাতকে আরও আন্তর্জাতিক মানে উন্নীত করার বিষয়ে সিটি কর্পোরেশনের প্রশাসকের সহযোগিতা কামনা করেন।


অনুষ্ঠানে সিলেট সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জাহিদুল ইসলাম সিলেটের স্বাস্থ্যসেবায় গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য মাউন্ট এডোরা হাসপাতাল কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।


বিশেষ অতিথির বক্তব্যে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মোস্তফা তৌফিক আহমেদ স্বাস্থ্যসহ সিলেট সিটি কর্পোরেশনের সার্বিক কার্যক্রম অত্যন্ত দক্ষতার সঙ্গে পরিচালনা করার জন্য প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরীকে ধন্যবাদ জানান।


অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক ডা. আহমদ রিয়াদ চৌধুরী। এ ছাড়া উপস্থিত ছিলেন মাউন্ট এডোরা হাসপাতালের পরিচালক ডা. শাহেদ আহমদ, কিডনি বিশেষজ্ঞ ডা. নাজমুস সাকিবসহ হাসপাতাল ও সিটি কর্পোরেশনের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।


সভাপতির বক্তব্যে হাসপাতালের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. মতিউর রহমান প্রাথমিক স্বাস্থ্যসেবায় সিলেট সিটি কর্পোরেশনের গুরুত্বপূর্ণ অবদানের জন্য মাউন্ট এডোরা হাসপাতালের পক্ষ থেকে প্রধান অতিথি আব্দুল কাইয়ুম চৌধুরীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।


সম্পূর্ণ সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভাটি পরিচালনা করেন হাসপাতালের চিফ অপারেটিং অফিসার ডা. তানভীরুজ্জামান।


সভায় সিলেটের চিকিৎসাসেবার মানোন্নয়ন, হাসপাতালের বিভিন্ন কার্যক্রম এবং নাগরিকসেবা আরও সহজতর করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/16675
Page of