logo
চ্যানেল জৈন্তা নিউজ
সিলেট ১৯ জুলাই ২০২৬ ১১:৫৪ অপরাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

সৌদি আরবে নিহত কোম্পানীগঞ্জের দুই প্রবাসীর মরদেহ দেশে, জানাজা শেষে দাফন সম্পন্ন

চ্যানেল জৈন্তা নিউজ ১৯ জুলাই ২০২৬ ১১:৫৪ অপরাহ্ন সিলেট
চ্যানেল জৈন্তা নিউজ ১৯ জুলাই ২০২৬ ১১:৫৪ অপরাহ্ন
সৌদি আরবে নিহত কোম্পানীগঞ্জের দুই প্রবাসীর মরদেহ দেশে, জানাজা শেষে দাফন সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক:

সৌদি আরবে এক মর্মান্তিক দুর্ঘটনায় নিহত সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার দুই প্রবাসীর মরদেহ অবশেষে দেশে পৌঁছেছে। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সার্বিক সহযোগিতায় তাদের মরদেহ বাংলাদেশে আনা হয়।


মরদেহ দেশে পৌঁছানোর পর নিজ নিজ গ্রামের বাড়িতে স্বজন, এলাকাবাসী ও শুভাকাঙ্ক্ষীদের উপস্থিতিতে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে তাদের দাফন সম্পন্ন করা হয়।


দীর্ঘ প্রতীক্ষা, আইনি প্রক্রিয়া ও প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে প্রিয়জনদের শেষবারের মতো বিদায় জানানোর সুযোগ পেয়ে শোকাহত হয়ে পড়েন স্বজনরা। নিহতদের মরদেহ ঘিরে এলাকাজুড়ে নেমে আসে শোকের ছায়া।


নিহত দুই প্রবাসীর রুহের মাগফিরাত কামনা করে তাদের পরিবারের সদস্যরা দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। একই সঙ্গে প্রবাসজীবনের এই মর্মান্তিক পরিণতিতে এলাকাবাসী গভীর শোক প্রকাশ করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/16524
Page of