logo
চ্যানেল জৈন্তা নিউজ
সুনামগঞ্জ ২০ জুলাই ২০২৬ ১২:০৬ পূর্বাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

হাওরের মৎস্যসম্পদ রক্ষায় শান্তিগঞ্জে অভিযান, জব্দ ৮ লাখ টাকার কারেন্ট জাল

চ্যানেল জৈন্তা নিউজ ২০ জুলাই ২০২৬ ১২:০৬ পূর্বাহ্ন সুনামগঞ্জ
চ্যানেল জৈন্তা নিউজ ২০ জুলাই ২০২৬ ১২:০৬ পূর্বাহ্ন
হাওরের মৎস্যসম্পদ রক্ষায় শান্তিগঞ্জে অভিযান, জব্দ ৮ লাখ টাকার কারেন্ট জাল

শান্তিগঞ্জ প্রতিনিধি:

সুনামগঞ্জের শান্তিগঞ্জে হাওরের মৎস্যসম্পদ সংরক্ষণ এবং অবৈধ কারেন্ট জালের ব্যবহার রোধে অভিযান চালিয়ে প্রায় ৮ লাখ টাকা মূল্যের কারেন্ট জাল জব্দ করেছে উপজেলা প্রশাসন। পরে জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।


রোববার (১৯ জুলাই) সকালে উপজেলা প্রশাসনের নির্দেশনায় উপজেলার নোয়াখালী বাজার এলাকায় কারেন্ট জালবিরোধী এ অভিযান পরিচালনা করা হয়।


উপজেলা মৎস্য অধিদপ্তর সূত্রে জানা যায়, অভিযানে প্রায় ৮ বস্তা কারেন্ট জাল জব্দ করা হয়। জব্দকৃত জালের পরিমাণ প্রায় ৪০০ কেজি এবং এর আনুমানিক বাজারমূল্য প্রায় ৮ লাখ টাকা। পরে উপজেলা পরিষদ চত্বরে শান্তিগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইসলাম উদ্দিনের নেতৃত্বে জব্দকৃত কারেন্ট জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।


এ সময় উপজেলা মৎস্য কর্মকর্তা কামরুল হাসান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাজ্জাদুর রহমান, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা শাহীনুর রহমান, নাজির আবু বক্করসহ উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।


উপজেলা প্রশাসন জানায়, হাওরের জীববৈচিত্র্য সংরক্ষণ এবং দেশীয় মাছের প্রজনন রক্ষায় অবৈধ কারেন্ট জালের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে পরিচালনা করা হবে।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/16528
Page of