logo
চ্যানেল জৈন্তা নিউজ
প্রিয় প্রবাসী ২০ জুলাই ২০২৬ ০৪:২১ অপরাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

ফ্রান্সে কুলাউড়ার তরুণদের মিলনমেলা; সমুদ্র ভ্রমণ, বনভোজন ও প্রীতি ফুটবলে মুখর দোভিল

চ্যানেল জৈন্তা নিউজ ২০ জুলাই ২০২৬ ০৪:২১ অপরাহ্ন প্রিয় প্রবাসী
চ্যানেল জৈন্তা নিউজ ২০ জুলাই ২০২৬ ০৪:২১ অপরাহ্ন
ফ্রান্সে কুলাউড়ার তরুণদের মিলনমেলা; সমুদ্র ভ্রমণ, বনভোজন ও প্রীতি ফুটবলে মুখর দোভিল

ফ্রান্স প্রতিনিধি:

ফ্রান্সে বসবাসরত মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার তরুণ প্রবাসীদের উদ্যোগে দিনব্যাপী সমুদ্র ভ্রমণ, বনভোজন ও মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। প্রবাসে বসবাসরত কুলাউড়াবাসীদের মধ্যে পারস্পরিক পরিচয়, সম্প্রীতি, সৌহার্দ্য ও সামাজিক বন্ধন আরও সুদৃঢ় করার লক্ষ্যেই এই ব্যতিক্রমী আয়োজন করা হয়।

বুধবার সকালে অংশগ্রহণকারীরা প্যারিস থেকে বাসযোগে ফ্রান্সের মনোরম উপকূলীয় শহর দোভিলের উদ্দেশে রওনা হন। সেখানে পৌঁছে তারা সমুদ্রসৈকতে আনন্দঘন সময় কাটান, সাঁতার উপভোগ করেন, মধ্যাহ্নভোজে অংশ নেন এবং আশপাশের দর্শনীয় স্থান ঘুরে দেখেন।

দিনব্যাপী আয়োজনের অন্যতম আকর্ষণ ছিল প্রীতি ফুটবল ম্যাচ ও লটারি। পরে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। পরিবার-পরিজন ও বন্ধুদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে পরিণত হয়।

অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মুরাদ আহমেদ, আব্দুস শহিদ, এমদাদুল হক রুবেল, পারভেজ আহমেদ, আব্দুল অধুদ চৌধুরী মোহন, জয়নুল আবেদিন, ফুয়াদ হাসান মিটু, তাজুল ইসলাম খান ও তৌফিক আবির। এছাড়া কুলাউড়ার আরও কয়েকজন তরুণের সহযোগিতায় সফলভাবে সম্পন্ন হয় এ আয়োজন।

অংশগ্রহণকারীরা জানান, প্রবাসের ব্যস্ত জীবনের মাঝেও এ ধরনের মিলনমেলা কুলাউড়াবাসীদের মধ্যে পারস্পরিক পরিচয়, ভ্রাতৃত্ববোধ, সৌহার্দ্য ও সহযোগিতার সম্পর্ক আরও দৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও সাংস্কৃতিক আয়োজন ধারাবাহিকভাবে অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তারা।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/16531
Page of