logo
চ্যানেল জৈন্তা নিউজ
প্রেস বিজ্ঞপ্তি ১৪ জুলাই ২০২৬ ০৩:২১ পূর্বাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ
আশেকানে আউলিয়া বাংলাদেশের ৩৬০ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠন, চেয়ারম্যান আ ম ন জামান চৌধুরী, মহাসচিব হাবিব সরোয়ার আজাদ

আশেকানে আউলিয়া বাংলাদেশের ৩৬০ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠন

চ্যানেল জৈন্তা নিউজ ১৪ জুলাই ২০২৬ ০৩:২১ পূর্বাহ্ন প্রেস বিজ্ঞপ্তি
চ্যানেল জৈন্তা নিউজ ১৪ জুলাই ২০২৬ ০৩:২১ পূর্বাহ্ন
আশেকানে আউলিয়া বাংলাদেশের ৩৬০ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠন

:নিজস্ব প্রতিবেদক:

আশেকানে আউলিয়া বাংলাদেশের ৩৬০ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। গতকাল সিলেট নগরের উপশহরের ই-ব্লকে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এক অনুষ্ঠানে এ পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।


নবগঠিত কমিটিতে আ ম ন জামান চৌধুরী চেয়ারম্যান এবং হাবিব সরোয়ার আজাদ মহাসচিব নির্বাচিত হয়েছেন।


কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তদের মধ্যে রয়েছেন— ভাইস চেয়ারম্যান হিসেবে বখতিয়ার আহমদ ইমরান, সেলিম আহমদ, সৈয়দ আছলাম হোসেন, জাহাঙ্গীর আলম বিটু, সৈয়দ ময়না মিয়া, এ এম মাসুদ চৌধুরী, আবু জাফর, মো. জমশেদ, মো. মুজিবুল হক চৌধুরী, মুহাম্মদ ইলিয়াছ, মন্তাজ হোসেন মুন্না, মো. গোলাম কিবরিয়া চৌধুরী, বিদ্যা রত্ন রায়, মারুফ বখতিয়ার চৌধুরী, এস আলম আলমগীর, জাফরুল ইসলাম নূর চৌধুরী ও মো. ইউনুছ মিয়া।


যুগ্ম মহাসচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন শহীদুল ইসলাম সুহেল, সুয়েব লস্কর, ফখর উদ্দিন, হাজী মো. কসির মিয়া, মো. ফখর উদ্দিন, নূরুল ইসলাম সুমন, সিদ্দিকা চৌধুরী, এনাম হোসেন, বি এম এনাম চৌধুরী, শামীম আহমদ, সামির আহমদ, রেজাউল করীম লিটন, আলম আহমদ ও ইউসুফ আহমদ ইমন।


সাংগঠনিক সম্পাদক হিসেবে রয়েছেন টুনু তালুকদার, কদ্দুস শিকদার, ফয়সল আহমদ, নূরুল ইসলাম খান, শিহাব সরোয়ার শিপু, তোফায়েল আহমদ, রয়েল, রাকিব আহমদ, খালেদ আহমদ, মীর মফিজুল ইসলাম, ইমরান, মফিজ উদ্দিন সরকার, সাদেক আহমদ তাপাদার, রুহুল ও শামীম খান।


প্রচার সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন সাবের সালেহীন চৌধুরী, নিয়াজ খান, ডা. আজাদ জামিল আহমদ, শামীম আহমদ, আবিদ আহমদ এবং শাহাব উদ্দিন মস্তফা জামাল।


দপ্তর সম্পাদক হিসেবে রয়েছেন এইচ এম আব্দুল হালিম, আশরাফ আহমদ, ফারুক আহমদ, সেতু আহমদ, বাবুল মিয়া, কুটন উদ্দিন হেলাল, ক. আহমদ ও মীর কাউসার আহমদ।


এছাড়া কোষাধ্যক্ষ হিসেবে মাওলানা আতাউর রহমান বঙ্গী ও ক্বারী মাওলানা মো. লাভলু, মানবাধিকার বিষয়ক সম্পাদক হিসেবে কামাল খান, হোসাইন আহমদ, বাহার উদ্দিন, আহমদ আল আনসার, সাব উদ্দিন ও সুন্দর আলী, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হিসেবে সালেহ আহমদ চৌধুরী, হেলাল আহমদ, মো. তৈয়বুর রহমান, মো. আব্দুর রহমান ও মো. দিলওয়ার হোসেন এবং আপ্যায়ন বিষয়ক সম্পাদক হিসেবে কয়ছর উদ্দিন, মানিক মিয়া, শাহরিয়ার আলম, এমদাদুল হক ও জনি আহমদ দায়িত্ব পেয়েছেন। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, বাকি সদস্যদের নাম ও দায়িত্ব পর্যায়ক্রমে গণমাধ্যমে প্রকাশ করা হবে।


প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, আশেকানে আউলিয়া বাংলাদেশের মূল লক্ষ্য হলো ওলি-আউলিয়াদের জীবনাদর্শ, ত্যাগ ও দ্বীনি খেদমত মানুষের মাঝে তুলে ধরা এবং তাঁদের প্রচারিত কল্যাণ ও ইসলামের দাওয়াতের বার্তা সমাজে বিস্তার করা।


সংগঠনটি আরও জানায়, দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে থাকা ওলি-আউলিয়াদের মাজার ও কবর চিহ্নিতকরণ, সংরক্ষণ এবং ৩৬০ আউলিয়ার অবস্থান অনুসন্ধানে কাজ করবে। একই সঙ্গে মাজারকে ঘিরে প্রচলিত ভুল ধারণা দূর করা, মাদক, জুয়া, গান-বাজনাসহ অনৈসলামিক কর্মকাণ্ড প্রতিরোধ, শিরক ও কুসংস্কার সম্পর্কে মানুষকে সচেতন করা এবং ইসলামের সঠিক শিক্ষা প্রচারে ভূমিকা রাখবে।


এছাড়া মাজার এলাকায় শালীন পরিবেশ বজায় রাখা, রাত ৯টার পর নারীদের মাজারে অবস্থান নিরুৎসাহিত করা, মানসিক ভারসাম্যহীন ও ভাসমান নারীদের চিকিৎসা ও পুনর্বাসন, ভাসমান ও নেশাগ্রস্ত শিশুদের পরিবারে ফিরিয়ে দেওয়া, আগত দর্শনার্থীদের আতিথেয়তা নিশ্চিত করা, স্বেচ্ছাসেবকদের মাধ্যমে দরগাহের পবিত্রতা রক্ষা, ভিন্ন ধর্মাবলম্বীদের জন্য প্রয়োজনীয় সুবিধা নিশ্চিত করা এবং দেশের বিভিন্ন মাজারের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সম্প্রীতির বন্ধন সুদৃঢ় করাও সংগঠনটির অন্যতম লক্ষ্য বলে প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/16424
Page of