logo
চ্যানেল জৈন্তা নিউজ
জাতীয় ০৫ জুলাই ২০২৬ ১১:৪৫ অপরাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ
সরকারি অনুষ্ঠানের ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি নিষিদ্ধ, মন্ত্রিপরিষদ বিভাগের পরিপত্র জারি

সরকারি অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহারে নিষেধাজ্ঞা, পরিপত্র জারি

চ্যানেল জৈন্তা নিউজ ০৫ জুলাই ২০২৬ ১১:৪৫ অপরাহ্ন জাতীয়
চ্যানেল জৈন্তা নিউজ ০৫ জুলাই ২০২৬ ১১:৪৫ অপরাহ্ন
সরকারি অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহারে নিষেধাজ্ঞা, পরিপত্র জারি

ঢাকা : সরকারি কোনো অনুষ্ঠান উপলক্ষ্যে প্রস্তুতকৃত ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ডে মাননীয় প্রধানমন্ত্রীর ছবি (৩ডি বা অন্য কোনো আঙ্গিকে) ব্যবহার সম্পূর্ণরূপে নিষিদ্ধ করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।


রোববার (৫ জুলাই ) মন্ত্রিপরিষদ বিভাগের সাধারণ অধিশাখা থেকে এ-সংক্রান্ত একটি পরিপত্র জারি করা হয়। পরিপত্রটির নম্বর ০৪.০০.০০০০.০০০.৪১৬.৯৯.০০০৭.২৬.৪২৭। এতে উপসচিব তানিয়া আফরেজি স্বাক্ষর করেছেন।


পরিপত্রে বলা হয়েছে, সরকারি অনুষ্ঠানের ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ড প্রস্তুতের ক্ষেত্রে অনুষ্ঠানের বিষয়বস্তুকে প্রাধান্য দিয়ে প্রয়োজনীয় ও সামঞ্জস্যপূর্ণ তথ্য উপস্থাপন করতে হবে। নকশা এমনভাবে তৈরি করতে হবে, যাতে অনুষ্ঠানের উদ্দেশ্য, বার্তা ও বিষয়বস্তু সুস্পষ্টভাবে প্রতিফলিত হয়।


এতে আরও উল্লেখ করা হয়েছে, বিষয়টি অতীব গুরুত্বপূর্ণ এবং পরিপত্র জারির সঙ্গে সঙ্গেই এ নির্দেশনা অনতিবিলম্বে কার্যকর হবে।


পরিপত্রের অনুলিপি প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, প্রধানমন্ত্রীর কার্যালয়; সিনিয়র সচিব/সচিব (সকল); প্রধান তথ্য কর্মকর্তা; বিভাগীয় কমিশনার (সকল); জেলা প্রশাসক (সকল) এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা (সকল)-এর কাছে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য পাঠানো হয়েছে।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/16298
Page of