ছাতকে কঠিন বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে দিনব্যাপী কর্মশালা, কৌশলগত পরিকল্পনা প্রণয়নে গুরুত্বারোপ
ছাতক প্রতিনিধি:
এসএনভি'র নগরভিত্তিক পানিচক্রের টেকসই রূপান্তর প্রকল্পের উদ্যোগে এবং ছাতক পৌরসভার সহযোগিতায় কঠিন বর্জ্য ব্যবস্থাপনা ও কৌশলগত পরিকল্পনা প্রণয়ন বিষয়ক একটি দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকাল থেকে বিকেল পর্যন্ত ছাতক পৌরসভার হলরুমে আয়োজিত এ কর্মশালায় পৌরসভার কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক-শিক্ষিকা, সাংবাদিকসহ সংশ্লিষ্ট প্রশিক্ষণার্থীরা অংশগ্রহণ করেন।
কর্মশালায় কঠিন বর্জ্যের সুষ্ঠু ব্যবস্থাপনা, পরিবেশবান্ধব বর্জ্য নিষ্পত্তি এবং ভবিষ্যৎ কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে কৌশলগত পরিকল্পনা প্রণয়নের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি পৌর এলাকায় কার্যকর বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের দায়িত্ব ও করণীয় বিষয়েও মতবিনিময় অনুষ্ঠিত হয়।
আয়োজকরা জানান, নগরভিত্তিক পানিচক্রের টেকসই রূপান্তর নিশ্চিত করতে এবং পরিচ্ছন্ন, স্বাস্থ্যসম্মত ও পরিবেশবান্ধব পৌর ব্যবস্থাপনা গড়ে তুলতে এ ধরনের কর্মশালা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।