logo
চ্যানেল জৈন্তা নিউজ
সুনামগঞ্জ ৩০ জুন ২০২৬ ০৩:২৮ পূর্বাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

দোয়ারাবাজারে বাক ও শ্রবণ প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

চ্যানেল জৈন্তা নিউজ ৩০ জুন ২০২৬ ০৩:২৮ পূর্বাহ্ন সুনামগঞ্জ
চ্যানেল জৈন্তা নিউজ ৩০ জুন ২০২৬ ০৩:২৮ পূর্বাহ্ন
দোয়ারাবাজারে বাক ও শ্রবণ প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি:


সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় এক বাক ও শ্রবণ প্রতিবন্ধী কিশোরীকে (১৭) ধর্ষণের অভিযোগে আকরাম আলী (৩৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।


রোববার (২৮ জুন) সকালে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম তালুকদার।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (২৭ জুন) বিকেল ৫টার দিকে উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের চানপুর গ্রামে ওই বাক ও শ্রবণ প্রতিবন্ধী কিশোরীকে একা পেয়ে ধর্ষণ করে অভিযুক্ত আকরাম আলী। বিষয়টি জানাজানি হলে ভুক্তভোগীর পরিবারের সদস্যদের সঙ্গে স্থানীয় জনতা অভিযুক্তকে আটক করে পুলিশে খবর দেন। পরে দোয়ারাবাজার থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় তাকে গ্রেপ্তার করে।


গ্রেপ্তারকৃত আকরাম আলী একই ইউনিয়নের তিলুরা এরুয়াখাই গ্রামের মৃত ইরশাদ মিয়ার ছেলে। স্থানীয়দের কাছে তিনি ফুটবল দল জার্মানির সমর্থক হিসেবে পরিচিত।


দোয়ারাবাজার থানার ওসি তরিকুল ইসলাম তালুকদার বলেন, “ঘটনার পর ভুক্তভোগী কিশোরীকে উদ্ধার করে চিকিৎসার জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। অভিযুক্তের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।”

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/16231
Page of