logo
চ্যানেল জৈন্তা নিউজ
প্রেস বিজ্ঞপ্তি ২৮ জুন ২০২৬ ১২:৫০ পূর্বাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

জকিগঞ্জে বিজিবি-র‍্যাবের যৌথ অভিযান: ওয়ান শুটার গান, ডেটোনেটর ও বিস্ফোরক উদ্ধার

চ্যানেল জৈন্তা নিউজ ২৮ জুন ২০২৬ ১২:৫০ পূর্বাহ্ন প্রেস বিজ্ঞপ্তি
চ্যানেল জৈন্তা নিউজ ২৮ জুন ২০২৬ ১২:৫০ পূর্বাহ্ন
জকিগঞ্জে বিজিবি-র‍্যাবের যৌথ অভিযান: ওয়ান শুটার গান, ডেটোনেটর ও বিস্ফোরক উদ্ধার

সিলেটের জকিগঞ্জে বিজিবি ও র‍্যাব-৯-এর যৌথ অভিযানে একটি ওয়ান শুটার গান, ১১টি ডেটোনেটর এবং ১১টি এক্সপ্লোসিভ উদ্ধার করা হয়েছে।


জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (২৭ জুন) রাত আনুমানিক ১০টায় জকিগঞ্জ ব্যাটালিয়নের অধীনস্থ বিয়াবাইল বিওপির দায়িত্বপূর্ণ এলাকার শূন্য লাইন থেকে প্রায় ১ দশমিক ৫ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে জকিগঞ্জ উপজেলার বারোঠাকুরী ইউনিয়নের সোনাসার এলাকায় বিজিবি ও র‍্যাব-৯-এর সমন্বয়ে যৌথ তল্লাশি অভিযান পরিচালনা করা হয়।


অভিযানকালে সোনাসার ব্রিকস ফিল্ড থেকে আসামীবিহীন অবস্থায় একটি ওয়ান শুটার গান, ১১টি ডেটোনেটর এবং ১১টি এক্সপ্লোসিভ উদ্ধার করা হয়।


বিজিবি জানায়, উদ্ধার হওয়া এসব বিস্ফোরক দ্রব্য চোরাচালানের মাধ্যমে বাংলাদেশে আনা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। সীমান্তের নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করা, মাদক ও অস্ত্রের অনুপ্রবেশ প্রতিরোধ এবং অন্যান্য পণ্যের চোরাচালান রোধে বিজিবির গোয়েন্দা তৎপরতা, আভিযানিক কার্যক্রম ও সতর্ক অবস্থানের ফলেই এ ধরনের অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার এবং চোরাচালান প্রতিহত করা সম্ভব হয়েছে।


বিজিবি আরও জানায়, সীমান্ত এলাকায় চোরাচালান, অস্ত্র ও বিস্ফোরক দ্রব্যের অনুপ্রবেশ ঠেকাতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত থাকবে।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/16209
Page of