logo
চ্যানেল জৈন্তা নিউজ
সিলেট ২৮ জুন ২০২৬ ১২:৪২ পূর্বাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

বালুমহাল ও মাদক আইনে জৈন্তাপুরে মোবাইল কোর্ট: জরিমানা ৩ লাখ, তিনজনের কারাদণ্ড

চ্যানেল জৈন্তা নিউজ ২৮ জুন ২০২৬ ১২:৪২ পূর্বাহ্ন সিলেট
চ্যানেল জৈন্তা নিউজ ২৮ জুন ২০২৬ ১২:৪২ পূর্বাহ্ন
বালুমহাল ও মাদক আইনে জৈন্তাপুরে মোবাইল কোর্ট: জরিমানা ৩ লাখ, তিনজনের কারাদণ্ড

জৈন্তাপুর প্রতিনিধি:


সিলেটের জৈন্তাপুর উপজেলায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজ সুনন্দা রায়ের নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্টে শনিবার (২৭ জুন) দিনব্যাপী উপজেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হয়।


অভিযানকালে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন (সংশোধন), ২০২৩ অনুযায়ী ৩টি মামলায় মোট ৩ লাখ টাকা জরিমানা আদায় করা হয়। একই সঙ্গে একজনকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।


এছাড়াও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী ২ জনকে এক বছর করে কারাদণ্ড দেওয়া হয়। অভিযানের সময় পাথরবোঝাই একটি ট্রাকও জব্দ করা হয়।


এ বিষয়ে জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজ সুনন্দা রায় বলেন, "প্রাকৃতিক সম্পদ রক্ষা, অবৈধ বালু উত্তোলন ও মাটি কাটা প্রতিরোধ এবং মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে এ ধরনের মোবাইল কোর্ট অভিযান নিয়মিত পরিচালিত হবে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা অব্যাহত থাকবে।"

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/16207
Page of