logo
চ্যানেল জৈন্তা নিউজ
প্রেস বিজ্ঞপ্তি ১৯ জুন ২০২৬ ০৯:২২ অপরাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

সিউক’র প্রথম চেয়ারম্যান কয়েস লোদীকে এসডিএম জগিং ক্লাবের সংবর্ধনা

চ্যানেল জৈন্তা নিউজ ১৯ জুন ২০২৬ ০৯:২২ অপরাহ্ন প্রেস বিজ্ঞপ্তি
চ্যানেল জৈন্তা নিউজ ১৯ জুন ২০২৬ ০৯:২২ অপরাহ্ন
সিউক’র প্রথম চেয়ারম্যান কয়েস লোদীকে  এসডিএম জগিং ক্লাবের সংবর্ধনা

সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের (সিউক) প্রথম চেয়ারম্যান হিসেবে নিয়োগ পাওয়ায় রেজাউল হাসান কয়েস লোদীকে উষ্ণ সংবর্ধনা জানিয়েছে এসডিএম জগিং ক্লাব। শুক্রবার (১৯ জুন) সকালে সিলেটের ঐতিহ্যবাহী মালনীছড়া চা বাগানের এক মনোরম প্রাকৃতিক পরিবেশে ক্লাবের প্রধান পৃষ্ঠপোষক রেজাউল হাসান কয়েস লোদীকে এই আন্তরিক সংবর্ধনা দেওয়া হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা বলেন, সিলেট মহানগরী ও এর আশেপাশের এলাকাকে একটি পরিকল্পিত, পরিবেশসম্মত এবং টেকসই উন্নয়নের আওতায় আনার লক্ষ্যেই যাত্রা শুরু করেছে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ। এই গুরুত্বপূর্ণ সংস্থার প্রথম চেয়ারম্যান হিসেবে একজন নিবেদিতপ্রাণ, অভিজ্ঞ ও দূরদর্শী নেতাকে পাওয়ায় সিলেটের সর্বস্তরের মানুষের প্রত্যাশা এখন আকাশচুম্বী। একজন সফল জননেতা থেকে উন্নয়নের রূপকার হিসেবে কয়েস লোদীর দীর্ঘ রাজনৈতিক ও সামাজিক অভিজ্ঞতা সিলেটের রাস্তাঘাট, ড্রেনেজ ব্যবস্থা ও সামগ্রিক অবকাঠামোগত চাহিদা পূরণে বিশেষভাবে সহায়ক হবে। তাঁর সুদক্ষ পরিচালনায় সিলেট অদূর ভবিষ্যতে একটি অনন্য ও আধুনিক মডেল শহরে পরিণত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন ক্লাব সদস্যরা।

অনুষ্ঠানে সিউকের নবনিযুক্ত চেয়ারম্যানকে ক্লাবের পক্ষ থেকে প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়। এ সময় কয়েস লোদী তাঁর এই নতুন ঐতিহাসিক দায়িত্ব পালনে সবার সহযোগিতা ও দোয়া কামনা করেন।

সংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এসডিএম জগিং ক্লাবের সদস্য মো: মুজিবুর রহমান, ড. মুমিনুল হক, রুম্মান আহমেদ, মো. আবুল কালাম, পাভেল কোরেশি, মো. ফকরুজ্জামান, পাভেল আহমেদ, আশরাফ গাজী, আব্দুল মালিক, খলিলুর রহমান মাসুক, মো. ওমর আলী, কুতুব আলী, হাবিবুর রহমান জুনেদ, জাকিরুল ইসলাম, জাকের মুনশি, মিজানুর রহমান, এশা তালুকদার, এনাম আহমেদ, আহাদ আহমেদ, মুজিবুর রহমান, নুরুল ইসলাম, খায়রুল আহমেদসহ ক্লাবের আরও বহুসংখ্যক সদস্য।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/16064
Page of