logo
চ্যানেল জৈন্তা নিউজ
সুনামগঞ্জ ২৭ জুন ২০২৬ ০২:২২ পূর্বাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

এতিম শিক্ষার্থীদের খাদ্য সহায়তায় ২ মেট্রিক টন চাল, মসজিদের জন্য ৩ লাখ টাকার বরাদ্দ এমপি মিলনের

চ্যানেল জৈন্তা নিউজ ২৭ জুন ২০২৬ ০২:২২ পূর্বাহ্ন সুনামগঞ্জ
চ্যানেল জৈন্তা নিউজ ২৭ জুন ২০২৬ ০২:২২ পূর্বাহ্ন
এতিম শিক্ষার্থীদের খাদ্য সহায়তায় ২ মেট্রিক টন চাল, মসজিদের জন্য ৩ লাখ টাকার বরাদ্দ এমপি মিলনের

ছাতক প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতক পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডে অবস্থিত ঐতিহ্যবাহী ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠান জামেয়া ইসলামিয়া নোয়ারাই মাদ্রাসার আবাসিক এতিম ছাত্র-ছাত্রীদের খাদ্য সহায়তার জন্য ২ মেট্রিক টন চাল বরাদ্দ দিয়েছেন সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারাবাজার) আসনের সংসদ সদস্য কলিম উদ্দিন আহমদ মিলন। একই সঙ্গে পূর্ব নোয়ারাই জামে মসজিদের জন্য ৩ লাখ টাকা সমমূল্যের ৯ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে।


জানা গেছে, মাদ্রাসাটিতে অধ্যয়নরত আবাসিক এতিম ও অসচ্ছল শিক্ষার্থীদের খাদ্য চাহিদা পূরণে এ বরাদ্দ প্রদান করা হয়েছে। সংশ্লিষ্টদের মতে, বরাদ্দকৃত চাল শিক্ষার্থীদের দৈনন্দিন খাদ্য ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


মাদ্রাসা কর্তৃপক্ষ জানায়, প্রতিষ্ঠানটিতে এতিম ও সুবিধাবঞ্চিত শিক্ষার্থীরা আবাসিকভাবে থেকে ধর্মীয় শিক্ষা গ্রহণ করছে। তাদের খাদ্য, বাসস্থান ও সার্বিক কল্যাণ নিশ্চিত করতে নিয়মিত বিভিন্ন ধরনের সহযোগিতার প্রয়োজন হয়। এ প্রেক্ষাপটে চালের এই বরাদ্দ শিক্ষার্থীদের জন্য একটি গুরুত্বপূর্ণ সহায়ক উদ্যোগ হিসেবে বিবেচিত হচ্ছে।


এ বিষয়ে তথ্য নিশ্চিত করে ছাতক পৌর বিএনপির আহ্বায়ক শামছুর রহমান শামছু বলেন, শিক্ষার্থীদের কল্যাণ এবং ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে স্থানীয় সংসদ সদস্য কলিম উদ্দিন আহমদ মিলন বিভিন্ন সময় সহযোগিতা করে আসছেন। এর আগে পূর্ব নোয়ারাই জামে মসজিদের সামনে পাকাকরণ কাজের জন্য ৩ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে, যাতে মুসল্লিদের চলাচল সহজ হয়। এরই ধারাবাহিকতায় নোয়ারাই মাদ্রাসার আবাসিক এতিম শিক্ষার্থীদের জন্য ২ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে।


মাদ্রাসা কর্তৃপক্ষ এ সহযোগিতার জন্য স্থানীয় সংসদ সদস্যের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে। একই সঙ্গে এতিম ও সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের কল্যাণে সমাজের বিত্তবান ও দানশীল ব্যক্তিদের সহযোগিতার আহ্বান জানিয়েছে।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/16195
Page of