logo
চ্যানেল জৈন্তা নিউজ
আইন আদালত ২০ জুন ২০২৬ ১০:৩৯ অপরাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ
জৈন্তাপুরে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ফেলুডার ও ট্রাক জব্দ

জৈন্তাপুরে মোবাইল কোর্টের অভিযান: অবৈধ বালু উত্তোলনের দায়ে ফেলুডার ও বালুবাহী ট্রাক জব্দ

চ্যানেল জৈন্তা নিউজ ২০ জুন ২০২৬ ১০:৩৯ অপরাহ্ন আইন আদালত
চ্যানেল জৈন্তা নিউজ ২০ জুন ২০২৬ ১০:৩৯ অপরাহ্ন
জৈন্তাপুরে মোবাইল কোর্টের অভিযান: অবৈধ বালু উত্তোলনের দায়ে ফেলুডার ও বালুবাহী ট্রাক জব্দ

জৈন্তাপুর প্রতিনিধি:

সিলেটের জৈন্তাপুর উপজেলায় অবৈধ বালু উত্তোলন ও পরিবহনের বিরুদ্ধে বিশেষ মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। শনিবার (২০ জুন) সন্ধ্যায় উপজেলার ৪নং বাংলাবাজার ও বাউরভাগ এলাকায় এ অভিযান পরিচালিত হয়।


অভিযানে নেতৃত্ব দেন জৈন্তাপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পলি রানী দেব।


মোবাইল কোর্ট চলাকালে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে একটি ফেলুডার (বালু উত্তোলন যন্ত্র) জব্দ করা হয়। এছাড়া বাউরভাগ পশ্চিম এলাকা থেকে একটি বালুবাহী ট্রাকও জব্দ করা হয়েছে।


পরে জব্দকৃত যানবাহন ও সরঞ্জামাদি দুইজন জিম্মাদারের হেফাজতে প্রদান করা হয়।


উপজেলা প্রশাসন জানিয়েছে, জনস্বার্থ ও পরিবেশ সুরক্ষার লক্ষ্যে অবৈধ বালু উত্তোলন এবং পরিবহনের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/16076
Page of