logo
চ্যানেল জৈন্তা নিউজ
সুনামগঞ্জ ১২ জুন ২০২৬ ০৩:১৬ অপরাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

ছাতকে স্বাস্থ্যসেবার মানোন্নয়নে সরকার বদ্ধপরিকর—এমপি মিলন

চ্যানেল জৈন্তা নিউজ ১২ জুন ২০২৬ ০৩:১৬ অপরাহ্ন সুনামগঞ্জ
চ্যানেল জৈন্তা নিউজ ১২ জুন ২০২৬ ০৩:১৬ অপরাহ্ন
ছাতকে স্বাস্থ্যসেবার মানোন্নয়নে সরকার বদ্ধপরিকর—এমপি মিলন

:

ছাতক প্রতিনিধি:

ছাতক-দোয়ারা থেকে নির্বাচিত সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ মিলন বলেছেন, সরকার দেশের স্বাস্থ্যসেবার মানোন্নয়নে বদ্ধপরিকর। সমস্যাসংকুল ছাতক ও কৈতক হাসপাতালের বিভিন্ন সমস্যা সমাধানে দ্রুত পদক্ষেপ গ্রহণের মাধ্যমে ছাতকে স্বাস্থ্যসেবার মান বাড়াতে হবে।


তিনি বলেন, ছাতকে ৫০ শয্যার ও কৈতকে ৩১ শয্যার হাসপাতাল বিদ্যমান থাকলেও ডাক্তারসহ লোকবল সংকট চরমে। পাশাপাশি প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জামের অভাবে চিকিৎসা সেবা ব্যাহত হচ্ছে। বিভিন্ন অভিযোগের প্রেক্ষিতে তিনি কর্তব্যরত ডাক্তার ও নার্সদের আরও দায়িত্বশীল হওয়ার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, ডাক্তারদের ভালো আচরণ ও উন্নত চিকিৎসা সেবা আমরা প্রত্যাশা করি।


উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. নুসরাত আরেফিন-এর সভাপতিত্বে স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে বুধবার সকালে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মহি উদ্দিন এবং ছাতক থানার অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান।


সভায় আরও বক্তব্য রাখেন ছাতক প্রেসক্লাবের সভাপতি সৈয়দ হারুন অর রশিদ, ছাতক পৌর বিএনপির আহ্বায়ক শামছুর রহমান শামছু, যুগ্ম আহ্বায়ক ও সাবেক পৌর কাউন্সিলর জসিম উদ্দিন সুমেন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল আলিম, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক তারেক আহমেদ, পৌর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মোনেম মামনুন, পৌর ছাত্রদলের আহ্বায়ক স্বাচ্ছা আবেদীন, যুবদল নেতা কামরুল হাসান কামরানসহ অনেকে।


এ সময় উপস্থিত ছিলেন হাসপাতালের আরএমও ডা. সালমান তুহিন, ডা. তৌফিক শাওন, পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. শহিদুল ইসলাম, হাসপাতালের প্রধান সহকারী আমিরুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বাকি বিল্লাহ, নার্সিং ইনচার্জ রেবেকা সুলতানা, মেডিকেল অ্যাসিস্ট্যান্ট আজাদ মিয়া, পরিসংখ্যানবিদ মোস্তাফিজুর রহমান, স্বাস্থ্য পরিদর্শক রতি কান্ত, অফিস সহকারী নাসিরা বেগম, সিএইচসিপি জাহেদ আহমদ ও কামরুল ইসলাম প্রমুখ।


এর আগে সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ মিলন হাসপাতালের পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করেন। সভা শেষে তিনি হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড পরিদর্শন করেন এবং রোগীদের সঙ্গে কথা বলেন। পরিচ্ছন্নতা অভিযানে এক্স ক্যাডেট জেলা ইউনিট ‘বেকা’-এর সদস্যরা অংশগ্রহণ করেন।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/15939
Page of