জগন্নাথপুরে সুশীলনের পরামর্শ সভা: মা-শিশু স্বাস্থ্য ও সামাজিক সচেতনতায় সমন্বিত উদ্যোগের আহ্বান
জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের জগন্নাথপুরে বেসরকারি উন্নয়ন সংস্থা (এনজিও) সুশীলনের উদ্যোগে মা, নবজাতক ও শিশু স্বাস্থ্য, টিকাদান এবং কিশোর-কিশোরীদের সুস্থতা বিষয়ে সামাজিক দায়বদ্ধতা তৈরির লক্ষ্যে এক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১১ জুন) দুপুরে জগন্নাথপুর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়।
সুশীলনের প্রকল্প সমন্বয়কারী মো. আলমগীর মিয়ার পরিচালনায় এবং উপজেলা সমন্বয়কারী রহমত আরা শারমিনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইসলাম উদ্দিন।
তিনি বলেন, টেকসই উন্নয়ন নিশ্চিত করতে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগ এবং সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন। সুশীলনের বিভিন্ন কার্যক্রম বাস্তবায়নে তিনি সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন।
পরামর্শ সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন মেডিকেল অফিসার ডা. মুরছালিন, জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুল ইসলাম, সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মামুনুর রহমান হাওলাদার, মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার অরুপ রায়, চিলাউড়া-হলদিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহিদুল ইসলাম বকুল, কলকলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিক মিয়া, রানীগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ ছদরুল ইসলাম, জগন্নাথপুর সাংবাদিক ফোরামের আহ্বায়ক কমিটির সদস্য রিয়াজ রহমান, আহ্বায়ক মো. আল আমীন এবং সাংবাদিক মো. হুমায়ুন কবির।
এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মাহবুবুল আলম, উপজেলা সমবায় কর্মকর্তা রাজমনি সিংহ, ইমাম সমিতির সভাপতি হাফিজ মুহিবুর রহমান, মীরপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান হাসনা হেনা, সাংবাদিক রাসেল আহমদ, ইউনিয়ন সমাজকর্মী মো. আনোয়ার হোসেন, মহিলা অধিদপ্তরের প্রশিক্ষক অনু মিয়াসহ স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক, ইমাম এবং সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।
সভায় সামাজিক সচেতনতা বৃদ্ধি, জনগণের অংশগ্রহণ নিশ্চিতকরণ এবং স্থানীয় বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়। অংশগ্রহণকারীরা নিজ নিজ মতামত ও পরামর্শ তুলে ধরেন এবং এলাকার সার্বিক সমস্যা সমাধানে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। :::