logo
চ্যানেল জৈন্তা নিউজ
সিলেট ০২ জুন ২০২৬ ০২:০৬ অপরাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

কানাইঘাটে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত আব্দুল লতিফ চৌধুরী

চ্যানেল জৈন্তা নিউজ ০২ জুন ২০২৬ ০২:০৬ অপরাহ্ন সিলেট
চ্যানেল জৈন্তা নিউজ ০২ জুন ২০২৬ ০২:০৬ অপরাহ্ন
কানাইঘাটে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত আব্দুল লতিফ চৌধুরী

কানাইঘাট প্রতিনিধি: জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ এর উপজেলা পর্যায়ের প্রতিযোগিতায় কানাইঘাট উপজেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন মালীগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল লতিফ চৌধুরী।


তিনি কানাইঘাট উপজেলা প্রাথমিক প্রধান শিক্ষক সমিতির দুই বারের নির্বাচিত সভাপতি এবং বর্তমানে সভাপতির দায়িত্ব পালন করছেন।


শিক্ষা ক্ষেত্রে দীর্ঘদিনের সুনাম, দক্ষ নেতৃত্ব, শিক্ষার মানোন্নয়ন এবং বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি এ সম্মান অর্জন করেন।


উল্লেখ্য, ২০২৪ সালে তিনি কানাইঘাট উপজেলার গুণী শিক্ষক হিসেবে স্বীকৃতি লাভ করেছিলেন। তাঁর এ অর্জনে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ আনন্দ ও সন্তোষ প্রকাশ করেছেন।


শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হওয়ায় বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও শিক্ষাবিষয়ক সংগঠনের পক্ষ থেকে তাঁকে অভিনন্দন জানানো হয়েছে। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন, তাঁর অভিজ্ঞতা ও নেতৃত্বে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন তিনি।


এদিকে, এ সম্মানজনক অর্জনের জন্য উপজেলার বিভিন্ন শিক্ষাবিদ, জনপ্রতিনিধি ও সুধীজন তাঁকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/15767
Page of