logo
চ্যানেল জৈন্তা নিউজ
সারাদেশে ২৯ মে ২০২৬ ১১:৫১ অপরাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

ঈদের বর্জ্য অপসারণে গাফিলতি: ঢাকার দুই নির্বাহী কর্মকর্তাকে বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর

চ্যানেল জৈন্তা নিউজ ২৯ মে ২০২৬ ১১:৫১ অপরাহ্ন সারাদেশে
চ্যানেল জৈন্তা নিউজ ২৯ মে ২০২৬ ১১:৫১ অপরাহ্ন
ঈদের বর্জ্য অপসারণে গাফিলতি: ঢাকার দুই নির্বাহী কর্মকর্তাকে বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর

স্টাফ রিপোর্টার।

রাজধানীতে কোরবানির পশুর বর্জ্য ও ময়লা-আবর্জনা সময়মতো অপসারণ না করায় ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের দুই আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাকে তাৎক্ষণিকভাবে বরখাস্তের নির্দেশ দিয়েছেন তারেক রহমান।


শুক্রবার (২৯ মে) বিকেলে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এ নির্দেশনা জারি করা হয়। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন মীর শাহে আলম।


নির্দেশনা অনুযায়ী, দায়িত্বে অবহেলার অভিযোগে দুই কর্মকর্তাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যাস্ত করা হয়েছে। পাশাপাশি তাদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণেরও নির্দেশ দেওয়া হয়েছে।


বরখাস্ত হওয়া কর্মকর্তারা হলেন— ঢাকা উত্তর সিটি কর্পোরেশন-এর জোন-৫ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মো. সাদেকুর রহমান (উপসচিব) এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন-এর জোন-১ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা কাজী সালেহ মুস্তানজির (উপসচিব)।


জানা গেছে, শুক্রবার বিকেলে প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানীর কোরবানির পশুবর্জ্য অপসারণ কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণে বের হন। এ সময় হাতিরপুল, এলিফ্যান্ট রোড, গ্রিনরোড, ফার্মগেট ও কারওয়ান বাজার এলাকায় কোরবানির পশুর বর্জ্য এবং পূর্বের জমে থাকা ময়লা-আবর্জনা রাস্তায় পড়ে থাকতে দেখে তিনি তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/15713
Page of