logo
চ্যানেল জৈন্তা নিউজ
রাজনীতি ২৯ মে ২০২৬ ১১:৩৯ অপরাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

ত্যাগের আদর্শে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান: জৈন্তাপুরে জামায়াতের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

চ্যানেল জৈন্তা নিউজ ২৯ মে ২০২৬ ১১:৩৯ অপরাহ্ন রাজনীতি
চ্যানেল জৈন্তা নিউজ ২৯ মে ২০২৬ ১১:৩৯ অপরাহ্ন
ত্যাগের আদর্শে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান: জৈন্তাপুরে জামায়াতের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর জৈন্তাপুর উপজেলা শাখার উদ্যোগে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে এক ঈদ পুনর্মিলনী সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৯ মে) বিকেল ৩টায় জৈন্তাপুর উপজেলা সদরে উপজেলা জামায়াতের কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।


উপজেলা জামায়াতের আমীর মাওলানা গোলাম কিবরিয়ার সভাপতিত্বে এবং নিজপাট ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি সুহেল আহমদের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথিরা বক্তব্য রাখেন।


বক্তাদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা রফিক আহমদ, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সিলেট জেলা সেক্রেটারি নজরুল ইসলাম মারুফ, উপজেলা জামায়াতের সাবেক আমীর সাইফুল ইসলাম, আনোয়ারুল আম্বিয়া, ওলামা পরিষদের সভাপতি হাফিজ সামছুজ্জামান, পেশাজীবী পরিষদের সভাপতি আলতাফুর রহমান, উপজেলা জামায়াতের যুব বিভাগের সভাপতি নাজিম আহমদ, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সদস্য জসিম উদ্দিন, জামায়াত নেতা হাবিবুর রহমান, আক্তারুজ্জামান ও হাবিবুল্লাহসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।


সভায় বক্তারা বলেন, পবিত্র ঈদুল আযহা মুসলিম উম্মাহর জন্য ত্যাগ ও কোরবানির মাধ্যমে মহান আল্লাহর নৈকট্য লাভের এক অনন্য উপলক্ষ। হযরত ইব্রাহীম (আ.)-এর আত্মত্যাগের ইতিহাস স্মরণ করে বক্তারা বলেন, আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য যুগে যুগে ঈমানদারদের কঠিন পরীক্ষার সম্মুখীন হতে হয়েছে এবং ভবিষ্যতেও হবে।


বক্তারা আরও বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি “শহীদি কাফেলা”। আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার লক্ষ্যে জান-মাল উৎসর্গের মানসিকতা নিয়ে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। দেশের বর্তমান প্রেক্ষাপটে সংগঠনের সকল বিভাগকে আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করে তারা বলেন, “আল্লাহর আইন ও সৎ লোকের শাসন প্রতিষ্ঠার মাধ্যমেই দেশ ও জাতিকে সব ধরনের অপশক্তির হাত থেকে মুক্ত করা সম্ভব।”

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/15709
Page of