logo
চ্যানেল জৈন্তা নিউজ
সুনামগঞ্জ ২৮ মে ২০২৬ ০৮:২২ অপরাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ
প্রাক্তন ছাত্র ঐক্য পরিষদের আয়োজনে শিক্ষার্থীদের মাঝে ফাইল ও কলম বিতরণ

উৎসবমুখর পরিবেশে প্রগতি উচ্চ বিদ্যালয় ও কলেজে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

চ্যানেল জৈন্তা নিউজ ২৮ মে ২০২৬ ০৮:২২ অপরাহ্ন সুনামগঞ্জ
চ্যানেল জৈন্তা নিউজ ২৮ মে ২০২৬ ০৮:২২ অপরাহ্ন
উৎসবমুখর পরিবেশে প্রগতি উচ্চ বিদ্যালয় ও কলেজে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি:

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার প্রগতি উচ্চ বিদ্যালয় ও কলেজ, দোহালিয়ায় ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। প্রাক্তন ছাত্র ঐক্য পরিষদের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষার্থী, শিক্ষক ও প্রাক্তন শিক্ষার্থীদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।


বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালে প্রগতি উচ্চ বিদ্যালয় ও কলেজ দোহালিয়ার হলরুমে অনুষ্ঠিত অনুষ্ঠানে সংগঠনের সভাপতি বাবু অশোক কুমার দাস সভাপতিত্ব করেন এবং সাধারণ সম্পাদক নুর হোসেন মো. আব্দুল্লাহ অনুষ্ঠান পরিচালনা করেন।


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা ও দোহালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামীমুল ইসলাম শামীম।


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা ও বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক সিনিয়র ওয়ারেন্ট অফিসার (অব.) রফিক উদ্দিন, প্রগতি উচ্চ বিদ্যালয় ও কলেজের সাবেক অধ্যক্ষ মো. আলী উসমান, ভারপ্রাপ্ত অধ্যক্ষ আজাদুর রহমান ফারাস, সিনিয়র শিক্ষক রহিমা বেগম, রেজাউল ইসলাম, এমরান আহমদ, সাইফুল ইসলাম এবং অবসরপ্রাপ্ত শিক্ষক নবী হোসেন।


অনুষ্ঠানে সংগঠনের পক্ষ থেকে বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি ডা. শওকত আলী, সহ-সভাপতি সাজিদ মিয়া, সাইফুদ্দিন আহমদ, ডা. সুনীল অধিকারী, সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন, সহ সমাজকল্যাণ সম্পাদক হামদু মিয়া, ডা. সুজিত দেব, নজরুল ইসলাম নাথ, সাংবাদিক সুমন আহমদ, সুয়েব রেজা, মিনহাজ, গৌছ উদ্দিন, মারুফ, আশিক, মাহিনসহ আরও অনেকে।


অনুষ্ঠানে প্রাক্তন ছাত্র ঐক্য পরিষদের পক্ষ থেকে এসএসসি পরীক্ষার্থীদের মাঝে ফাইল ও কলম বিতরণ করা হয়। বক্তারা পরীক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে মনোযোগ সহকারে পড়ালেখা চালিয়ে যাওয়ার আহ্বান জানান।


এ সময় অনুষ্ঠানে ডোনার হিসেবে সহযোগিতা প্রদান করেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক আলী হায়দার।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/15698
Page of