logo
চ্যানেল জৈন্তা নিউজ
সিলেট ২৮ মে ২০২৬ ০৯:২০ অপরাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

সিলেটের শাহী ঈদগাহে ঈদের প্রধান জামাত: দুই মন্ত্রীসহ সর্বস্তরের মানুষের অংশগ্রহণ

চ্যানেল জৈন্তা নিউজ ২৮ মে ২০২৬ ০৯:২০ অপরাহ্ন সিলেট
চ্যানেল জৈন্তা নিউজ ২৮ মে ২০২৬ ০৯:২০ অপরাহ্ন
সিলেটের শাহী ঈদগাহে ঈদের প্রধান জামাত: দুই মন্ত্রীসহ সর্বস্তরের মানুষের অংশগ্রহণ

সিলেটের কেন্দ্রীয় শাহী ঈদগাহে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত, ভিড় সর্বস্তরের মানুষের


সিলেটে পবিত্র ঈদুল আজহা -এর প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে নগরীর ঐতিহ্যবাহী কেন্দ্রীয় শাহী ঈদগাহ ময়দানে। আজ সকাল ৮.০০ ঘটিকায় এ জামাতে অংশ নেন বাণিজ্যমন্ত্রী  খন্দকার আব্দুল মুক্তাদির, এমপি এবং প্রবাসী কল্যাণ মন্ত্রী  আরিফুল হক চৌধুরী, এমপি।


এ সময় সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী পিপিএমসহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা ও সর্বস্তরের মুসল্লিরা উপস্থিত ছিলেন।


ঈদের নামাজের আগে পেশকৃত বয়ানে ঈদের তাৎপর্য, ত্যাগের শিক্ষা এবং সমাজে শান্তি ও সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানানো হয়।


নামাজ শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, অগ্রগতি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া করা হয়। পরে মুসল্লিরা একে অপরের সঙ্গে কোলাকুলি ও ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। এতে পুরো শাহী ঈদগাহ প্রাঙ্গণে সৃষ্টি হয় ভ্রাতৃত্ব ও সম্প্রীতির অনন্য পরিবেশ।


ঈদের এই পবিত্র দিনে ঐতিহ্যবাহী কেন্দ্রীয় শাহী ঈদগাহ পরিণত হয় এক মিলনমেলায়, যেখানে ধর্মীয় আবহের পাশাপাশি সামাজিক ঐক্যের বার্তা স্পষ্টভাবে প্রতিফলিত হয়।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/15705
Page of