ত্যাগ ও সহমর্মিতার শিক্ষা ছড়িয়ে দিতে হবে : ছাতক উপজেলা অনলাইন প্রেসক্লাব
স্টাফ রিপোর্টার:
পবিত্র ঈদ-উল আযহা উপলক্ষে দেশ ও প্রবাসে অবস্থানরত সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ছাতক উপজেলা অনলাইন প্রেসক্লাবের নেতৃবৃন্দ।
বুধবার গণমাধ্যমে প্রেরিত এক শুভেচ্ছা বার্তায় এ শুভেচ্ছা জানান প্রেসক্লাবের সভাপতি তানভীর আহমদ জাকির, সহসভাপতি ছফির আহমদ এবং সাধারণ সম্পাদক আব্দুস ছালাম শাকিল।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, কোরবানি আমাদের আত্মত্যাগ, মানবিকতা ও মহান আল্লাহর প্রতি নিঃশর্ত ভালোবাসার শিক্ষা দেয়। ত্যাগ ও সহমর্মিতার মহান আদর্শ নিয়ে ঈদুল আযহা মানুষের জীবনে অনাবিল সুখ, শান্তি ও সমৃদ্ধির বার্তা নিয়ে আসে।
তারা আরও বলেন, ঈদের আনন্দ সমাজের সব শ্রেণি-পেশার মানুষের মাঝে ছড়িয়ে দিতে হবে। একইসঙ্গে একটি বৈষম্যহীন, নিরাপদ, ন্যায়ভিত্তিক ও সমতার বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।
বিবৃতিতে ছাতক উপজেলা অনলাইন প্রেসক্লাবের সকল সদস্য, বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিক ও গণমাধ্যমকর্মী, শুভাকাঙ্ক্ষী, শুভানুধ্যায়ীসহ দেশ ও প্রবাসের সকলকে পবিত্র ঈদ-উল আযহার শুভেচ্ছা জানিয়ে বলা হয়—“ঈদ মোবারক”।