logo
চ্যানেল জৈন্তা নিউজ
সারাদেশে ২৬ মে ২০২৬ ১০:৫০ পূর্বাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ
ভাঙা স্বপ্নের কৃষকদের মুখে হাসি ফেরালেন ফাহিম আল চৌধুরী

কুরবানির হাটে গরমে মারা গেল ৪ ষাঁড়, কৃষকদের ক্ষতি পুষিয়ে দিলেন ফাহিম আল চৌধুরী

চ্যানেল জৈন্তা নিউজ ২৬ মে ২০২৬ ১০:৫০ পূর্বাহ্ন সারাদেশে
চ্যানেল জৈন্তা নিউজ ২৬ মে ২০২৬ ১০:৫০ পূর্বাহ্ন
কুরবানির হাটে গরমে মারা গেল ৪ ষাঁড়, কৃষকদের ক্ষতি পুষিয়ে দিলেন ফাহিম আল চৌধুরী

ঢাকা : কুরবানির হাটে তীব্র গরমে ঢাকার বিভিন্ন স্থানে ৪টি ষাঁড় মারা যাওয়ার ঘটনায় ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে দাঁড়িয়েছেন সমাজসেবী ফাহিম আল চৌধুরী। তিনি জানিয়েছেন, ক্ষতিগ্রস্ত কৃষকরা যে দামে তাদের ষাঁড় বিক্রি করতে চেয়েছিলেন, সেই সম্পূর্ণ অর্থই “Fahim Al Choudhury Trust”-এর পক্ষ থেকে পরিশোধ করা হয়েছে।


ফাহিম আল চৌধুরী বলেন, গতকাল তার সিলেট যাওয়ার কথা ছিল। কিন্তু হঠাৎ এমন কিছু খবর তাকে মানসিকভাবে ভেঙে দেয়, যার পর আর সেই যাত্রায় মন বসাতে পারেননি।


নিউ ফেইসবুক পোস্ট দেওয়া এক বার্তায় তিনি বলেন, কুরবানির হাটে অনেক কৃষক তাদের স্বপ্ন, আশা ও শেষ সম্বল নিয়ে আসেন। বছরের পর বছর কষ্ট করে, ঋণ করে এবং নিজের পরিবারের ভবিষ্যতের কথা ভেবে একটি ষাঁড় বড় করেন শুধুমাত্র ঈদের আগে ভালো দামে বিক্রি করার আশায়। সেই অর্থ দিয়েই অনেকের সংসার চলে, ঋণ পরিশোধ হয় কিংবা সন্তানের পড়াশোনার খরচ মেটে।


তীব্র গরমে কয়েকটি ষাঁড় মারা যাওয়ার পর কৃষকদের কান্না ও অসহায়ত্ব তাকে গভীরভাবে নাড়া দেয় বলেও উল্লেখ করেন তিনি। এক কৃষকের কান্না ও ভাঙা স্বপ্নের দৃশ্য তাকে আবেগাপ্লুত করে তোলে।


তিনি আরও বলেন, “এক মুহূর্তের জন্য মনে হয়েছে, যদি আমি তাদের জায়গায় হতাম? যদি একটি ষাঁড়ের উপরই পুরো পরিবারের ভবিষ্যৎ নির্ভর করতো?”


ফাহিম আল চৌধুরীর ভাষ্য, ঈদ শুধু আনন্দের নয়, বরং একে অপরের পাশে দাঁড়ানোরও শিক্ষা দেয়। গ্রামের একজন কৃষকের কাছে কুরবানির হাট বছরের সবচেয়ে বড় সংগ্রাম বলেও তিনি মন্তব্য করেন।


তিনি জানান, ক্ষতিগ্রস্ত কৃষকদের সন্তানের ঈদ যেন কান্নায় না কাটে, সেই চিন্তা থেকেই ট্রাস্টের পক্ষ থেকে সম্পূর্ণ অর্থ পরিশোধ করা হয়েছে।


শেষে তিনি বলেন, “এটাই আমার তৃপ্তি, এটাই আমার শান্তি, এটাই আমার ঈদের সবচেয়ে বড় উদযাপন। আল্লাহই সর্বোত্তম পরিকল্পনাকারী।”

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/15644
Page of