logo
চ্যানেল জৈন্তা নিউজ
রাজনীতি ১৯ মে ২০২৬ ০১:২৯ পূর্বাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

সিলেট-তামাবিল মহাসড়কে নিষিদ্ধ সংগঠনের ঝটিকা মিছিল,

চ্যানেল জৈন্তা নিউজ ১৯ মে ২০২৬ ০১:২৯ পূর্বাহ্ন রাজনীতি
চ্যানেল জৈন্তা নিউজ ১৯ মে ২০২৬ ০১:২৯ পূর্বাহ্ন
সিলেট-তামাবিল মহাসড়কে নিষিদ্ধ সংগঠনের ঝটিকা মিছিল,

অনলাইন ডেস্ক : সিলেটে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ঝটিকা মিছিল করেছে। আজ সোমবার (১৮ মে) সকালে সিলেট-তামাবিল মহাসড়কের জৈন্তাপুর উপজেলার হেমু এলাকায় নেতাকর্মীরা এ মিছিল করেন।


 


সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা গেছে কয়েকজন তরুণ মিলে একটি ব্যানার নিয়ে অনেকটা ফাঁকা সড়কে মিছিল করছেন। মিছিলে অংশগ্রহণকারীর সংখ্যা ছিল প্রায় ১৫ থেকে ২০ জন। মিছিলের ব্যানারে লিখা ছিল, ‘দেশরত্ম জননেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক রায় বাতিল ও মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে- স্বদেশ প্রত্যাবর্তন মিছিল।’ ব্যানারের নিচে লিখা ছিল সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি মো. নাজমুল ইসলামের নাম।


 


এবিষয়ে জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা জানান, সকালে মিছিল দেওয়ার খবর পেয়েছি। এবিষয়ে আমাদের টিম মাঠে কাজ করছে।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/15498
Page of