logo
চ্যানেল জৈন্তা নিউজ
সিলেট ১২ মে ২০২৬ ১১:৩৬ অপরাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

সিলেটে ৯ লাখ টাকার ভারতীয় কসমেটিক্সসহ যুবক গ্রেফতার

চ্যানেল জৈন্তা নিউজ ১২ মে ২০২৬ ১১:৩৬ অপরাহ্ন সিলেট
চ্যানেল জৈন্তা নিউজ ১২ মে ২০২৬ ১১:৩৬ অপরাহ্ন
সিলেটে ৯ লাখ টাকার ভারতীয় কসমেটিক্সসহ যুবক গ্রেফতার

সিলেট। 

সিলেট মহানগরীর এয়ারপোর্ট থানা পুলিশের অভিযানে প্রায় ৯ লাখ ৩৩ হাজার ৭৬০ টাকা মূল্যের ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের কসমেটিক্স ও একটি পিকআপসহ একজনকে গ্রেফতার করা হয়েছে।


১০ মে ২০২৬ রাত আনুমানিক ৯টা ২৫ মিনিটে এয়ারপোর্ট থানাধীন সিলেট–কোম্পানীগঞ্জ মহাসড়কের কেওয়াছড়া ভূমি অফিসের সামনে এসআই (নিঃ) মোঃ সাজীব হোসেন সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করেন। এ সময় একটি পিকআপ থেকে বিপুল পরিমাণ অবৈধ কসমেটিক্স জব্দ করা হয়।


জব্দকৃত পণ্যের মধ্যে রয়েছে ৪০০৪ পিস CIOP-G ক্রিম, ২২০০ পিস BETNOVATE-N ক্রিম এবং ২৬৮৮ পিস মিল্ক রাইস জনসনস বেবি ক্রিম। উদ্ধারকৃত মালামালের মোট আনুমানিক মূল্য ৯ লাখ ৩৩ হাজার ৭৬০ টাকা বলে জানিয়েছে পুলিশ।


অভিযানে মোঃ আমিনুর রশিদ ওরফে জুবের (২০)-কে আটক করা হয়। তিনি সিলেটের জৈন্তাপুর উপজেলার লামাশ্যামপুর এলাকার আফতাব উদ্দিনের ছেলে।


এ বিষয়ে এয়ারপোর্ট থানার একজন কর্মকর্তা বলেন, “চোরাচালান ও অবৈধ পণ্য পরিবহনের বিরুদ্ধে নিয়মিত অভিযান চলমান রয়েছে। এ ধরনের কার্যক্রমের সঙ্গে জড়িতদের কোনো ছাড় দেওয়া হবে না। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।”


পুলিশ জানায়, এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে মামলা (নং-১৩, তারিখ: ১১/০৫/২০২৬) রুজু করা হয়েছে এবং আসামিকে আদালতে সোপর্দ করা হচ্ছে।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/15369
Page of