logo
চ্যানেল জৈন্তা নিউজ
সিলেট ১২ মে ২০২৬ ১১:২৬ অপরাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

হবিগঞ্জে দুই কোটি টাকার ভারতীয় গলদা চিংড়ির রেণু জব্দ করে খোয়াই নদীতে অবমুক্ত

চ্যানেল জৈন্তা নিউজ ১২ মে ২০২৬ ১১:২৬ অপরাহ্ন সিলেট
চ্যানেল জৈন্তা নিউজ ১২ মে ২০২৬ ১১:২৬ অপরাহ্ন
হবিগঞ্জে দুই কোটি টাকার ভারতীয় গলদা চিংড়ির রেণু জব্দ করে খোয়াই নদীতে অবমুক্ত

হবিগঞ্জ সংবাদদাতা। 


হবিগঞ্জে প্রায় দুই কোটি টাকা মূল্যমানের ভারতীয় গলদা চিংড়ির রেণু পোনা জব্দ করে খোয়াই নদীতে অবমুক্ত করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।


মঙ্গলবার (১২ মে) বিকেল ৩টায় শহরতলীর মশাজান ব্রিজ এলাকায় এসব রেণু পোনা অবমুক্ত করা হয়। এ সময় উপস্থিত ছিলেন লেফটেন্যান্ট কর্নেল তানজিলুর রহমান এবং শরিফুল আলমসহ বিজিবি সদস্যরা।


বিজিবি সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে মাধবপুর উপজেলার মুক্তিযোদ্ধা চত্বর এলাকা থেকে অবৈধভাবে আনা ভারতীয় গলদা চিংড়ির রেণু পোনাসহ ১০০টি কার্টুন আটক করা হয়। যার আনুমানিক বাজারমূল্য প্রায় দুই কোটি টাকা।


৫৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজিলুর রহমান বলেন, নিয়মিত অভিযান চলমান রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অবৈধ চোরাচালান প্রতিরোধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।


জেলা মৎস্য কর্মকর্তা শরিফুল আলম বলেন, সিলেট বিভাগে গলদা চিংড়ির রেণুর উৎপাদন তুলনামূলক কম হওয়ায় একটি চক্র ভারত থেকে অবৈধভাবে রেণু পাচার করে থাকে। তিনি বিজিবির এ উদ্যোগকে প্রশংসনীয় বলে উল্লেখ করেন।


বিজিবি জানায়, জব্দকৃত রেণু পোনা জীববৈচিত্র্য রক্ষায় পরে খোয়াই নদীতে অবমুক্ত করা হয়।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/15367
Page of