logo
চ্যানেল জৈন্তা নিউজ
ধর্ম ১৩ মে ২০২৬ ১২:৫৫ পূর্বাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

জিলহজ্জ মাসের ফজিলত ও ইবাদত: ইসলামি চিন্তাবিদ হাফিজ মাছুম আহমদ দুধরচকীর আলোচনা

চ্যানেল জৈন্তা নিউজ ১৩ মে ২০২৬ ১২:৫৫ পূর্বাহ্ন ধর্ম
চ্যানেল জৈন্তা নিউজ ১৩ মে ২০২৬ ১২:৫৫ পূর্বাহ্ন
জিলহজ্জ মাসের ফজিলত ও ইবাদত: ইসলামি চিন্তাবিদ হাফিজ মাছুম আহমদ দুধরচকীর আলোচনা

জিলহজ্জ মাসের ফজিলত, গুরুত্ব ও আমল নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ ও লেখক হাফিজ মাছুম আহমদ দুধরচকী।


তিনি বলেন, আরবি বছরের শেষ মাস জিলহজ্জ মুসলমানদের জন্য অত্যন্ত ফজিলতপূর্ণ একটি মাস। এ মাসে হজ পালনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ইবাদত সম্পাদিত হয়। চারটি পবিত্র মাস—মুহাররম, রজব, জিলকদ ও জিলহজ্জ—ইসলামে বিশেষ মর্যাদাপূর্ণ, যেগুলোতে যুদ্ধ-বিগ্রহ নিষিদ্ধ।


তিনি আরও বলেন, জিলহজ্জ মাসের প্রথম দশ দিন ইসলামে বিশেষভাবে ফজিলতপূর্ণ। এই সময়ে হজের বিভিন্ন গুরুত্বপূর্ণ আমল সম্পন্ন হয়, যার মধ্যে রয়েছে ইয়াওমে তারবিয়া, ইয়াওমে আরাফা এবং ইয়াওমে নাহার।


আরাফার দিনের গুরুত্ব উল্লেখ করে তিনি বলেন, এ দিনে আল্লাহ অসংখ্য গুনাহগারকে ক্ষমা করেন এবং ইসলাম ধর্মকে পূর্ণতা দান করা হয়।


তিনি হাদিসের আলোকে জানান, এই দশ দিনের ইবাদত আল্লাহর কাছে অত্যন্ত প্রিয় এবং এ সময় রোজা, ইবাদত ও কোরবানি বিশেষ ফজিলতের আমল।


কোরবানির গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, কোরবানির দিন আল্লাহর নিকট সবচেয়ে প্রিয় আমল হলো কোরবানি করা। কোরবানির পশুর রক্ত মাটিতে পড়ার আগেই তা আল্লাহর দরবারে কবুল হয়।


তিনি মুসলমানদের উদ্দেশে বলেন, এই মাসের ফজিলত সম্পর্কে জেনে সঠিকভাবে আমল করা প্রত্যেক মুসলমানের দায়িত্ব।


আল্লাহর কাছে দোয়া করে তিনি বলেন, মহান আল্লাহ যেন সবাইকে এই পবিত্র মাসের আমল করার তাওফিক দান করেন।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/15371
Page of