logo
চ্যানেল জৈন্তা নিউজ
রাজনীতি ১৩ মে ২০২৬ ০১:২৬ পূর্বাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

সিলেটে এনসিপিতে ৪৩ নেতাকর্মীর যোগদান, জুলাই সনদ বাস্তবায়নে আন্দোলনের ঘোষণা

চ্যানেল জৈন্তা নিউজ ১৩ মে ২০২৬ ০১:২৬ পূর্বাহ্ন রাজনীতি
চ্যানেল জৈন্তা নিউজ ১৩ মে ২০২৬ ০১:২৬ পূর্বাহ্ন
সিলেটে এনসিপিতে ৪৩ নেতাকর্মীর যোগদান, জুলাই সনদ বাস্তবায়নে আন্দোলনের ঘোষণা

সিলেট। 

সিলেট মহানগর জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর উদ্যোগে এক যোগদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে, যেখানে দক্ষিণ সুরমা ও মোগলাবাজার থানার বিভিন্ন রাজনৈতিক দলের প্রায় ৪৩ জন নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে এনসিপিতে যোগ দেন।


মঙ্গলবার (১২ মে) অনুষ্ঠিত এ যোগদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহানগর আহ্বায়ক কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট মোঃ আব্দুর রহমান আফজাল এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন সদস্য সচিব মোঃ কিবরিয়া সরওয়ার।


অনুষ্ঠানে মহানগরের সিনিয়র যুগ্ম আহ্বায়ক বুস্তান চৌধুরী, যুগ্ম আহ্বায়ক আতাউর রহমান আতা, মোঃ নিজাম উদ্দিন, যুগ্ম সদস্য সচিব তাসনিয়া আক্তার লুবনা, সাংগঠনিক সম্পাদক রিপন মিয়া, সদস্য তাহমিনা বেগমসহ ছাত্রশক্তি মহানগর ও কোতোয়ালী থানার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত থেকে বক্তব্য রাখেন।


নব-যোগদানকারীরা তাদের বক্তব্যে বলেন, এনসিপির আদর্শে অনুপ্রাণিত হয়েই তারা দলে যোগ দিয়েছেন এবং ভবিষ্যতে সংগঠনকে আরও শক্তিশালী করতে একসঙ্গে কাজ করবেন।


সভাপতির বক্তব্যে অ্যাডভোকেট মোঃ আব্দুর রহমান আফজাল বলেন, দেশের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি উপস্থিত নেতাকর্মীদের নিয়ে সংগঠনকে শক্তিশালী করার পাশাপাশি বর্তমান সরকারের কাছে জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে আন্দোলন গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।


অনুষ্ঠান শেষে নবযোগদানকারীদের ফুল দিয়ে বরণ করা হয় এবং দলীয় কার্যক্রমকে আরও গতিশীল করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/15373
Page of