logo
চ্যানেল জৈন্তা নিউজ
জাতীয় ১১ মে ২০২৬ ০৫:২৪ অপরাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

বাজারে সিন্ডিকেট ঠেকাতে এআই নজরদারি ও কৌশলগত মজুত গড়ছে সরকার: বাণিজ্যমন্ত্রী

চ্যানেল জৈন্তা নিউজ ১১ মে ২০২৬ ০৫:২৪ অপরাহ্ন জাতীয়
চ্যানেল জৈন্তা নিউজ ১১ মে ২০২৬ ০৫:২৪ অপরাহ্ন
বাজারে সিন্ডিকেট ঠেকাতে এআই নজরদারি ও কৌশলগত মজুত গড়ছে সরকার: বাণিজ্যমন্ত্রী

ঢাকা,।

নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে স্বচ্ছতা, জবাবদিহিতা ও কার্যকর সরকারি নজরদারি নিশ্চিত করতে সরকার একাধিক যুগান্তকারী উদ্যোগ গ্রহণ করছে বলে জানিয়েছেন খন্দকার আব্দুল মুক্তাদির।


তিনি বলেন, বাজারে কোনো ধরনের সিন্ডিকেট বা কারসাজি যাতে কার্যকর হতে না পারে, সে লক্ষ্যেই সরকার কৌশলগত মজুত (স্ট্র্যাটেজিক রিজার্ভ), কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নির্ভর সরবরাহ শৃঙ্খলা পর্যবেক্ষণ এবং ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)-এর সক্ষমতা বৃদ্ধির উদ্যোগ নিয়েছে।


সোমবার (১১ মে) রাজধানীর আগারগাঁও–এ পবিত্র ঈদুল আজহা-২০২৬ উপলক্ষে টিসিবির ট্রাকসেল কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


বাণিজ্যমন্ত্রী আরও জানান, টিসিবির কার্যক্রমকে সম্পূর্ণ প্রশ্নহীন, জবাবদিহিমূলক ও প্রযুক্তিনির্ভর করতে সরকার কাজ করছে। একই সঙ্গে বাজার ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিত করতে আধুনিক প্রযুক্তির ব্যবহার আরও বাড়ানো হবে।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/15308
Page of