logo
চ্যানেল জৈন্তা নিউজ
প্রেস বিজ্ঞপ্তি ০৮ মে ২০২৬ ১১:০৬ অপরাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ
মাদক উদ্ধার দ্বিগুণ, ছিনতাইকারী গ্রেফতার তিনগুণ; কঠোর নেতৃত্বে আলোচনায় পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী

আবদুল কুদ্দুছ চৌধুরীর নেতৃত্বে বদলে যাচ্ছে এসএমপি

চ্যানেল জৈন্তা নিউজ ০৮ মে ২০২৬ ১১:০৬ অপরাহ্ন প্রেস বিজ্ঞপ্তি
চ্যানেল জৈন্তা নিউজ ০৮ মে ২০২৬ ১১:০৬ অপরাহ্ন
আবদুল কুদ্দুছ চৌধুরীর নেতৃত্বে বদলে যাচ্ছে এসএমপি

সিলেট। 

Sylhet Metropolitan Police (এসএমপি)-তে গত আট মাসে আইন-শৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে। পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী পিপিএম-এর নেতৃত্বে সেপ্টেম্বর ২০২৫ থেকে এপ্রিল ২০২৬ পর্যন্ত সময়ের কার্যক্রম বিশ্লেষণে অপরাধ দমন, ট্রাফিক নিয়ন্ত্রণ, প্রযুক্তিনির্ভর সেবা ও বিচারিক কার্যক্রমে বড় ধরনের অগ্রগতি দেখা গেছে।


এসএমপি সূত্রে জানা যায়, কমিশনারের যোগদানের আগের আট মাসের (জানুয়ারি–আগস্ট ২০২৫) তুলনায় পরের আট মাসে মাদক উদ্ধার মামলা ২৪১ থেকে বেড়ে ৪৫৫ হয়েছে। উদ্ধারকৃত মাদকের মূল্যও ২৩ লাখ ৮৮ হাজার টাকা থেকে বেড়ে দাঁড়িয়েছে ৬১ লাখ ৯ হাজার টাকায়।


চোরাচালান মামলার সংখ্যা ১০৮ থেকে বেড়ে হয়েছে ১৯৮। উদ্ধারকৃত চোরাচালান পণ্যের মূল্য ৮ কোটি ৮০ লাখ টাকা থেকে বেড়ে ১২ কোটি ৮৭ লাখ টাকায় পৌঁছেছে।


অসামাজিক কার্যকলাপে গ্রেফতারের সংখ্যা ৪১ থেকে বেড়ে হয়েছে ১৪৩। একই সময়ে ১১টি আবাসিক হোটেল সিলগালা করা হয়েছে, যেখানে আগের সময়ে কোনো হোটেল সিলগালার ঘটনা ছিল না।


ট্রাফিক ব্যবস্থাপনাতেও কড়াকড়ি আরোপ করা হয়েছে। গাড়ি আটক ১০ হাজার ৯০৩ থেকে বেড়ে হয়েছে ১৩ হাজার ৯০১। ব্যাটারিচালিত রিকশা আটক ২ হাজার ২৫৯ থেকে বেড়ে ৩ হাজার ৪৮৮ এবং মোটরসাইকেল আটক ২ হাজার ৫১২ থেকে বেড়ে ৪ হাজার ৩৩৯ হয়েছে।


জরিমানা আদায়ের পরিমাণও বেড়েছে। আগের সময়ে ২ কোটি ৫৭ লাখ টাকা জরিমানা আদায় হলেও বর্তমানে তা বেড়ে ৩ কোটি ৩০ লাখ টাকায় দাঁড়িয়েছে। এছাড়া আরও ১৯ লাখ টাকা আদায়যোগ্য রয়েছে।


নাগরিক সেবায় প্রযুক্তির ব্যবহার বৃদ্ধির ফলে মোবাইল উদ্ধার সংখ্যা ২৪৮ থেকে বেড়ে ৯২৬ হয়েছে। একইসঙ্গে মেট্রো আইনে গ্রেফতার ১ হাজার ২ থেকে বেড়ে ৩ হাজার ৮৮২ হয়েছে।


বিচারিক কার্যক্রমেও এসেছে গতি। ওয়ারেন্ট তামিল ২ হাজার ৩৫০ থেকে বেড়ে ৩ হাজার ২৭৫ এবং সাজা ওয়ারেন্ট তামিল ২৭৪ থেকে বেড়ে ৩৮৫ হয়েছে। মামলা নিষ্পত্তি ১ হাজার ১২৯ থেকে বেড়ে ১ হাজার ৩৩৯-এ পৌঁছেছে।


মামলায় গ্রেফতার ১ হাজার ৫৮ থেকে বেড়ে ১ হাজার ৭৪১ এবং ছিনতাইকারী গ্রেফতার ১১২ থেকে বেড়ে ৩১৪ হয়েছে বলে জানিয়েছে এসএমপি।


সামাজিক অপরাধের ক্ষেত্রেও ইতিবাচক পরিবর্তন দেখা গেছে। নারী নির্যাতন মামলা ৪৫ থেকে কমে ২৩ এবং শিশু নির্যাতন মামলা ৩২ থেকে কমে ৩১ হয়েছে।


এছাড়া সাধারণ মামলা ৪৪৮ থেকে কমে ৪১২ এবং কোর্ট পিটিশন মামলা ১৪১ থেকে কমে ৯২-এ নেমে এসেছে। সংশ্লিষ্টরা বলছেন, বিরোধ নিষ্পত্তি ও প্রতিরোধমূলক কার্যক্রমের ফলেই এসব ক্ষেত্রে উন্নতি হয়েছে।


এসএমপির কার্যক্রমে এখন মাঠকেন্দ্রিক নেতৃত্ব, জিরো টলারেন্স নীতি, তথ্যভিত্তিক পুলিশিং ও দৃশ্যমান টহল কার্যক্রম বেশি গুরুত্ব পাচ্ছে। রাত্রিকালীন রণপাহারা ও সরাসরি তদারকির কারণে বাহিনীর কার্যক্রমেও গতি এসেছে।


অবৈধ যানবাহনের বিরুদ্ধে অভিযান ও ফুটপাত হকারমুক্ত করার ফলে নগরের যানজট কমেছে এবং সড়ক দুর্ঘটনাও উল্লেখযোগ্য হারে হ্রাস পেয়েছে বলে দাবি সংশ্লিষ্টদের। পাশাপাশি ফুটপাত দখলমুক্ত হওয়ায় সাধারণ মানুষের চলাচল সহজ হয়েছে এবং চুরি-পকেটমারের ঘটনাও কমেছে।


সংশ্লিষ্টদের মতে, Sylhet Metropolitan Police এখন একটি “Reactive Force” থেকে “Proactive Enforcement Agency”-তে রূপান্তরের পথে এগোচ্ছে। আর এই পরিবর্তনের কেন্দ্রবিন্দুতে রয়েছেন পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী পিপিএম।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/15241
Page of