ঢাকা-সিলেট মহাসড়কে অভিযান: চকলেট ও কম্বল জব্দ, আটক ২
সিলেটের দক্ষিণ সুরমা থানার পুলিশের অভিযানে ভারতীয় চকলেট ও কম্বলসহ দুই নারীকে আটক করা হয়েছে।
পুলিশ জানায়, গত ০৪ মে রাত আনুমানিক ২২:০৫ ঘটিকায় এসআই (নিঃ) রাজীব মোহন দাস সঙ্গীয় ফোর্সসহ দক্ষিণ সুরমা থানাধীন চন্ডিপুল এলাকায় মৃত্তিকা ভবনের সামনে ঢাকা-সিলেট মহাসড়কে চেকপোস্ট পরিচালনা করেন। এসময় একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ১,৮০৬ পিস ভারতীয় কিটক্যাট চকলেট ও ২টি কম্বল জব্দ করা হয়, যার আনুমানিক মূল্য ৬০,১৮০ (ষাট হাজার একশত আশি) টাকা।
এ ঘটনায় নাসিমা বেগম (৪৫), পিতা- শাহ আলম খন্দকার এবং শিউলী বেগম (৩৫), পিতা- মৃত আব্দুল রহমান, উভয় সাং- বুইকারা, থানা- অভয়নগর, জেলা- যশোর—কে আটক করা হয়।
দক্ষিণ সুরমা থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, “নিয়মিত চেকপোস্টের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে। অবৈধভাবে ভারতীয় পণ্য পরিবহন প্রতিরোধে আমাদের তৎপরতা অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতেও এমন অভিযান জোরদার করা হবে।”
ঘটনার বিষয়ে দক্ষিণ সুরমা থানায় মামলা নং-০৪, তারিখ-০৫/০৪/২০২৬ খ্রি., ধারা The Special Power Act, 1974 এর 25B(1)(b)/25D অনুযায়ী মামলা রুজু করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।