সিলেটে এসএমপি’র টানা অভিযান: ৩৪ গ্রেফতার, ট্রাফিকে ৬৪ যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা
নিউজ ডেস্ক।
সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) গত ২৪ ঘণ্টায় মহানগরীতে পৃথক অভিযান চালিয়ে মোট ৩৪ জনকে গ্রেফতার করেছে। একই সময়ে ট্রাফিক বিভাগ বিভিন্ন যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেছে।
পুলিশ সূত্রে জানা যায়, ২৭ এপ্রিল ২০২৬ (০০:০০ থেকে ২৩:৫৯ পর্যন্ত) সিলেট মহানগরীর বিভিন্ন থানায় নিয়মিত অভিযান পরিচালনা করা হয়। এ সময়ে নিয়মিত মামলার আসামি, ওয়ারেন্টভুক্ত আসামি, মাদক ব্যবসায়ী, বিনা পরোয়ানা ও মেট্রো অধ্যাদেশ অনুযায়ী মোট ৩৪ জনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারদের মধ্যে নিয়মিত মামলায় ও তদন্তে সন্দেহভাজন ৫ জন, ওয়ারেন্টভুক্ত ৩ জন, মাদক ব্যবসায়ী ১ জন, বিনা পরোয়ানায় ১ জন এবং মেট্রো অধ্যাদেশ মোতাবেক ২৪ জন রয়েছেন। এছাড়া কোতোয়ালী মডেল থানার অভিযানে ৩০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
একই অভিযানে মহানগরীর বিভিন্ন এলাকায় চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে ৮০ বস্তায় ২৪০০ কেজি ভারতীয় জিরা ও ১২ পিস ভারতীয় কম্বল উদ্ধার করা হয়।
ট্রাফিক বিভাগের অভিযানে এ সময় ৩০টি যানবাহনের বিরুদ্ধে মামলা দেওয়া হয় এবং ৩৪টি যানবাহন আটক করা হয়। মামলাকৃত যানবাহনের মধ্যে বাস ১টি, ট্রাক ১টি, প্রাইভেটকার ৪টি, সিএনজি ৯টি, মোটরসাইকেল ১৩টি এবং অন্যান্য যানবাহন ২টি রয়েছে। আটককৃত যানবাহনের মধ্যে ট্রাক ১টি, প্রাইভেটকার ১টি, সিএনজি ১৪টি এবং মোটরসাইকেল ১৮টি রয়েছে।
পরবর্তীতে ২৮ এপ্রিল ২০২৬ (রাত ০০:০০ থেকে সকাল ৮:০০ পর্যন্ত) আরও ৮ ঘণ্টার পৃথক অভিযানে এসএমপি ২০ জনকে গ্রেফতার করে। এদের মধ্যে নিয়মিত মামলার আসামি ১ জন, ওয়ারেন্টভুক্ত ১ জন, মাদকসেবী ১০ জন এবং সন্দেহজনক ৮ জন রয়েছেন।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে আদালতে সোপর্দ করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। মহানগরীতে আইন-শৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে এসএমপির অভিযান অব্যাহত থাকবে।