logo
চ্যানেল জৈন্তা নিউজ
মৌলভীবাজার ২৫ এপ্রিল ২০২৬ ০২:১৮ অপরাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

বড়লেখায় সড়ক উন্নয়নে গতি: কোটি টাকার প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি নাসির উদ্দিন আহমেদ

চ্যানেল জৈন্তা নিউজ ২৫ এপ্রিল ২০২৬ ০২:১৮ অপরাহ্ন মৌলভীবাজার
চ্যানেল জৈন্তা নিউজ ২৫ এপ্রিল ২০২৬ ০২:১৮ অপরাহ্ন
বড়লেখায় সড়ক উন্নয়নে গতি: কোটি টাকার প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি নাসির উদ্দিন আহমেদ

বড়লেখা প্রতিনিধি:

মৌলভীবাজার-১ আসনের সংসদ সদস্য নাসির উদ্দিন আহমেদ বলেছেন, জুড়ী-বড়লেখা অঞ্চলের গ্রামীণ অবকাঠামো উন্নয়নে ইতোমধ্যে একটি সুপরিকল্পিত রূপরেখা প্রণয়ন করা হয়েছে।


শুক্রবার (২৪ এপ্রিল) বড়লেখা উপজেলার হাজীগঞ্জ বাজার থেকে তালিমপুর ইউনিয়ন অফিস পর্যন্ত আরসিসি সড়ক এবং কাঠালতলী থেকে আজিমগঞ্জ তেরাকুরি সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন। প্রায় ২ কোটি ১০ লাখ টাকা ব্যয়ে এ উন্নয়ন কাজ বাস্তবায়ন করা হচ্ছে।


ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে এমপি নাসির উদ্দিন আহমেদ আরও বলেন, সরকার গ্রামীণ জনগণ ও কৃষকদের উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে এবং এসব প্রকল্পের বাস্তবায়ন ইতোমধ্যে শুরু হয়েছে। তিনি উল্লেখ করেন, কৃষকদের সহায়তায় ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফের উদ্যোগ নেওয়া হয়েছে।


এসময় তিনি আরও বলেন, ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে মসজিদ, ঈদগাহ, মন্দির, শ্মশানঘাট ও গির্জাসহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়নের জন্য প্রকল্প প্রস্তাব পাঠাতে সংসদ সদস্যদের নির্দেশনা দেওয়া হয়েছে।


স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধানে নির্মাণাধীন এ দুটি গুরুত্বপূর্ণ সড়কে সরকারের ব্যয় হবে প্রায় সাড়ে ৪ কোটি টাকা। বড়লেখা উপজেলা প্রকৌশলীর কার্যালয়ের তত্ত্বাবধানে কাজটি বাস্তবায়ন করছে ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স জালাল আহমদ।


অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুব আলম মাহবুব, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুজ্জামান খান, স্থানীয় জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/14943
Page of