logo
চ্যানেল জৈন্তা নিউজ
হবিগঞ্জ ২১ এপ্রিল ২০২৬ ১১:৪৩ অপরাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

পুলিশের জালে মাদক কারবারি, লাখাইয়ে ৮০ পিস ইয়াবা জব্দ

চ্যানেল জৈন্তা নিউজ ২১ এপ্রিল ২০২৬ ১১:৪৩ অপরাহ্ন হবিগঞ্জ
চ্যানেল জৈন্তা নিউজ ২১ এপ্রিল ২০২৬ ১১:৪৩ অপরাহ্ন
পুলিশের জালে মাদক কারবারি, লাখাইয়ে ৮০ পিস ইয়াবা জব্দ

হবিগঞ্জ। 

লাখাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ৮০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক কুখ্যাত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে লাখাই থানা পুলিশ।


গ্রেফতারকৃত আসামি হলেন মোঃ আল আমিন (২৮), তিনি লাখাই ইউনিয়নের (স্বজন গ্রাম) বাঙ্গালপাড় হাটির মৃত তাহের মিয়ার ছেলে।


পুলিশ সূত্রে জানা যায়, ২১ এপ্রিল রাতে লাখাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জাহিদুল হক-এর নেতৃত্বে এসআই মোঃ জাহাঙ্গীর আলম, স্বজনগ্রাম তদন্ত কেন্দ্রের এএসআই আকছার মিয়া, এএসআই মাসুদ রানা ও পুলিশের একটি টিম ১নং লাখাই ইউনিয়নের বটতলা বাজার এলাকায় অভিযান চালায়। এ সময় বটতলা বাজার থেকে তাকে গ্রেফতার করা হয় এবং তার কাছ থেকে ৮০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।


লাখাই থানার ওসি মোঃ জাহিদুল হক গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, মাদকের বিরুদ্ধে থানার জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে এ অভিযান পরিচালিত হয়েছে। উদ্ধারকৃত ইয়াবাসহ আসামির বিরুদ্ধে নিয়মিত মাদক মামলা রুজু করে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/14908
Page of