logo
চ্যানেল জৈন্তা নিউজ
হবিগঞ্জ ১৭ এপ্রিল ২০২৬ ০১:১২ পূর্বাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

লাখাইয়ে নারী শিক্ষার প্রধান ভরসা—বুল্লা সিংহ বিদ্যালয় সরকারি করার আহ্বান

চ্যানেল জৈন্তা নিউজ ১৭ এপ্রিল ২০২৬ ০১:১২ পূর্বাহ্ন হবিগঞ্জ
চ্যানেল জৈন্তা নিউজ ১৭ এপ্রিল ২০২৬ ০১:১২ পূর্বাহ্ন
লাখাইয়ে নারী শিক্ষার প্রধান ভরসা—বুল্লা সিংহ বিদ্যালয় সরকারি করার আহ্বান

পারভেজ হাসান, লাখাই প্রতিনিধি:

হবিগঞ্জ জেলার লাখাই উপজেলার নারী শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা বুল্লা সিংহ গ্রাম বালিকা উচ্চ বিদ্যালয়কে স্কুল অ্যান্ড কলেজে উন্নীতকরণ ও সরকারি করার জোর দাবি উঠেছে এলাকাবাসীর পক্ষ থেকে।


১৯৯৬ সালে প্রতিষ্ঠিত এ প্রতিষ্ঠানটি দীর্ঘ প্রায় তিন দশক ধরে অবহেলিত জনপদে নারী শিক্ষার আলো ছড়িয়ে দিলেও এখনো পায়নি সরকারি স্বীকৃতি। উপজেলার অন্যতম বাণিজ্যিক কেন্দ্র বুল্লা বাজারের পূর্ব পাশে এবং হবিগঞ্জ-লাখাই আঞ্চলিক মহাসড়কের উত্তর পাশে অবস্থিত হওয়ায় বিভিন্ন ইউনিয়ন থেকে ছাত্রীদের যাতায়াত সহজ ও নিরাপদ।


বর্তমানে বিদ্যালয়টিতে ৩ শতাধিক শিক্ষার্থী অধ্যয়ন করছে এবং ২৩ জন শিক্ষক-কর্মচারী কর্মরত রয়েছেন। উপজেলার একমাত্র স্বতন্ত্র বালিকা উচ্চ বিদ্যালয় হওয়ায় পার্শ্ববর্তী ২-৩টি ইউনিয়নের শিক্ষার্থীদের জন্য এটি প্রধান ভরসা। এমনকি প্রত্যন্ত অঞ্চল থেকেও অনেক ছাত্রী এখানে পড়াশোনা করতে আসে।


এলাকাবাসীর অভিযোগ, উচ্চ মাধ্যমিক পর্যায়ের নারী শিক্ষা প্রতিষ্ঠান না থাকায় অনেক মেধাবী ছাত্রী এসএসসির পর ঝরে পড়ছে। বিদ্যালয়টিকে কলেজে উন্নীত করে সরকারি করা হলে নারী শিক্ষার হার উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে এবং অসচ্ছল পরিবারের মেয়েদের উচ্চশিক্ষা নিশ্চিত হবে।


এলাকার সচেতন মহল মনে করেন, হবিগঞ্জ-লাখাই-শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ-৩) আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ আলহাজ্ব জি কে গউছ এ বিষয়ে কার্যকর ভূমিকা রাখতে পারেন। তার উন্নয়নমুখী নেতৃত্বের ওপর আস্থা রেখে এলাকাবাসী আশা করছেন, দ্রুতই এ শিক্ষা প্রতিষ্ঠানটি সরকারি স্বীকৃতি পাবে।


উপজেলার নারী জনগোষ্ঠীর ভবিষ্যতের কথা বিবেচনায় নিয়ে প্রতিষ্ঠানটিকে দ্রুত সরকারি করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানিয়েছেন অভিভাবক, সুধীজন ও এলাকাবাসী।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/14802
Page of