logo
চ্যানেল জৈন্তা নিউজ
প্রেস বিজ্ঞপ্তি ১৩ এপ্রিল ২০২৬ ১১:৪০ অপরাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

গোলাপগঞ্জে সুপারি বাগান থেকে স্পেনের তৈরি সাইলেন্সারযুক্ত এয়ারগান উদ্ধার

চ্যানেল জৈন্তা নিউজ ১৩ এপ্রিল ২০২৬ ১১:৪০ অপরাহ্ন প্রেস বিজ্ঞপ্তি
চ্যানেল জৈন্তা নিউজ ১৩ এপ্রিল ২০২৬ ১১:৪০ অপরাহ্ন
গোলাপগঞ্জে সুপারি বাগান থেকে স্পেনের তৈরি সাইলেন্সারযুক্ত এয়ারগান উদ্ধার

র‍্যাব-৯ এর অভিযানে সিলেটের গোলাপগঞ্জ থেকে স্পেনের তৈরি অত্যাধুনিক একটি এয়ারগান উদ্ধার করা হয়েছে।

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) এলিট ফোর্স হিসেবে আত্মপ্রকাশের সূচনালগ্ন থেকেই মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, অবৈধ অস্ত্র উদ্ধার, জঙ্গি দমনসহ বিভিন্ন অপরাধ দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

গত ০৫ আগস্ট ২০২৪ খ্রি. তারিখ থেকে অদ্যাবধি র‍্যাব-৯, সিলেট বিভাগ ও ব্রাহ্মণবাড়িয়া জেলার দায়িত্বপূর্ণ এলাকা থেকে মোট ৪৬টি দেশী ও বিদেশী আগ্নেয়াস্ত্র, ১০৪ রাউন্ড গুলি, ০৬টি ম্যাগাজিন, ৩৫০১০ গ্রাম বিস্ফোরক, ২১৬টি ডেটোনেটর, ০১টি সাউন্ড গ্রেনেড, ০৫টি পেট্রোল বোমা, ১১টি ককটেল এবং বিপুল পরিমাণ এয়ারগানের গুলিসহ ১৪৪টি এয়ারগান উদ্ধার করা হয়েছে, যা আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

এরই ধারাবাহিকতায় র‍্যাব-৯, সদর কোম্পানী সিলেটের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ১০ এপ্রিল ২০২৬ খ্রি. সন্ধ্যা আনুমানিক ৭টা ৩০ মিনিটে জানতে পারে যে, সিলেট জেলার গোলাপগঞ্জ থানাধীন আমুড়া ইউনিয়নের শীলঘাট লম্বাগাঁও এলাকার একটি সুপারি বাগানের আশপাশে অস্ত্র থাকতে পারে।

পরবর্তীতে একই দিন সন্ধ্যা আনুমানিক ৭টা ৫৫ মিনিটে র‍্যাবের দলটি ঘটনাস্থলে পৌঁছে ব্যাপক তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় কালো রঙের অত্যাধুনিক একটি এয়ারগান উদ্ধার করে। উদ্ধারকৃত এয়ারগানটি স্পেনের তৈরি, যাতে টার্গেট স্কোপ ও সাইলেন্সার সংযুক্ত রয়েছে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এয়ারগানটি অবৈধভাবে আমদানি করা হয়েছে এবং এটি জনমনে ভীতি সৃষ্টি বা অন্যান্য অবৈধ কাজে ব্যবহারের উদ্দেশ্যে রাখা হতে পারে। এ ধরনের অস্ত্রের ব্যবহার বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন, ২০১২ অনুযায়ী অবৈধ এবং জীববৈচিত্র্যের জন্য হুমকিস্বরূপ।

উক্ত এয়ারগান আমদানি ও সংশ্লিষ্ট ব্যক্তিদের শনাক্তে র‍্যাব-৯ এর তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।


পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে উদ্ধারকৃত এয়ারগানটি জিডি মূলে সিলেট জেলার গোলাপগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‍্যাব-৯ এর গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/14737
Page of