logo
চ্যানেল জৈন্তা নিউজ
প্রেস বিজ্ঞপ্তি ১৩ এপ্রিল ২০২৬ ১২:৪৭ অপরাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

সিলেট জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা: সীমান্তে চোরাচালান ও বিমানবন্দরে যাত্রী হয়রানি বন্ধে কঠোর নির্দেশ

চ্যানেল জৈন্তা নিউজ ১৩ এপ্রিল ২০২৬ ১২:৪৭ অপরাহ্ন প্রেস বিজ্ঞপ্তি
চ্যানেল জৈন্তা নিউজ ১৩ এপ্রিল ২০২৬ ১২:৪৭ অপরাহ্ন
সিলেট জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা: সীমান্তে চোরাচালান ও বিমানবন্দরে যাত্রী হয়রানি বন্ধে কঠোর নির্দেশ

ডেস্ক নিউজ। 

সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা আইনশৃঙ্খলা কমিটির এপ্রিল মাসের সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপদেষ্টা হিসেবে যোগ দেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরী। জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেটের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট-৬ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী।


সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করা হয় এবং জননিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।


মন্ত্রী আরিফুল হক চৌধুরী তাঁর বক্তব্যে সীমান্ত এলাকায় মাদক ও সব ধরনের চোরাচালান প্রতিরোধে সংশ্লিষ্ট বাহিনীকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দেন। পাশাপাশি জেলার বিভিন্ন স্থানে অবৈধভাবে বালু ও পাথর উত্তোলন বন্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের তাগিদ দেন তিনি।


এছাড়া সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে বিদেশগামী ও প্রবাসী যাত্রীদের হয়রানি বন্ধে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ প্রদান করেন মন্ত্রী।


সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মন্ত্রীর নির্দেশনাসমূহ বাস্তবায়নে প্রশাসনের দৃঢ় অবস্থানের কথা জানান। সভায় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিজিবি, র‍্যাবসহ বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/14719
Page of