logo
চ্যানেল জৈন্তা নিউজ
হবিগঞ্জ ১৩ এপ্রিল ২০২৬ ১২:৪৪ অপরাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

লাখাইয়ে ১লা বৈশাখ উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চ্যানেল জৈন্তা নিউজ ১৩ এপ্রিল ২০২৬ ১২:৪৪ অপরাহ্ন হবিগঞ্জ
চ্যানেল জৈন্তা নিউজ ১৩ এপ্রিল ২০২৬ ১২:৪৪ অপরাহ্ন
লাখাইয়ে ১লা বৈশাখ উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

লাখাই  (হবিগঞ্জ) প্রতিনিধি:

লাখাইয়ে আগামী ১লা বৈশাখ (১৪ এপ্রিল) উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১২ এপ্রিল) দুপুর ২টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ মুরাদ ইসলাম।


সভায় আলোচনা অংশ নেন প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ জামাল উদ্দিন, পজীব কর্মকর্তা একেএম আব্দুস শাহেদ, বুল্লা সিংহগ্রাম বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফজলুল করিম, কালাউক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল মোতালেব, লাখাই প্রেসক্লাব সভাপতি মোহাম্মদ বাহার উদ্দিন, সাধারণ সম্পাদক বিল্লাল আহমেদ, তেঘরিয়া এসইএসডিপি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিরুল ইসলাম আলম, বীরমুক্তিযোদ্ধা কেশব চন্দ্র রায়, করাব রহমানিয়া দাখিল মাদ্রাসার সুপার মুফতি রফিকুল ইসলাম এবং জনস্বাস্থ্য প্রকৌশলী সৈয়দ মুর্শেদ আলমসহ অন্যান্যরা।


সভায় ১লা বৈশাখ উদযাপন উপলক্ষে বৈশাখী শোভাযাত্রা, আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/14717
Page of