logo
চ্যানেল জৈন্তা নিউজ
জাতীয় ১৩ এপ্রিল ২০২৬ ০৩:০৮ পূর্বাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

বগুড়ায় প্রধানমন্ত্রীর সফর ২০ এপ্রিল, উদ্বোধন হবে সিটি করপোরেশন

চ্যানেল জৈন্তা নিউজ ১৩ এপ্রিল ২০২৬ ০৩:০৮ পূর্বাহ্ন জাতীয়
চ্যানেল জৈন্তা নিউজ ১৩ এপ্রিল ২০২৬ ০৩:০৮ পূর্বাহ্ন
বগুড়ায় প্রধানমন্ত্রীর সফর ২০ এপ্রিল, উদ্বোধন হবে সিটি করপোরেশন


ঢাকা থেকে একদিনের রাষ্ট্রীয় সফরে আগামী ২০ এপ্রিল (সোমবার) উত্তরবঙ্গের প্রবেশদ্বার বগুড়া জেলায় যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরকালে তিনি বহুল প্রতীক্ষিত বগুড়া সিটি করপোরেশনের উদ্বোধনসহ জেলার গুরুত্বপূর্ণ কয়েকটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।


রোববার (১২ এপ্রিল) প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-১ মো. উজ্জ্বল হোসেন স্বাক্ষরিত সরকারি সফরসূচি থেকে এ তথ্য জানা যায়।


সফরসূচি অনুযায়ী, ওইদিন সকালে তেজগাঁও বিমানবন্দর থেকে হেলিকপ্টারযোগে বগুড়া জেলা পুলিশ লাইন্স হেলিপ্যাডে পৌঁছাবেন প্রধানমন্ত্রী। সকাল পৌনে ১১টায় জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে ই-বেইলবন্ড কার্যক্রমের উদ্বোধনের মধ্য দিয়ে তার কর্মসূচি শুরু হবে।


এরপর সকাল ১১টায় তিনি বহুল প্রতীক্ষিত বগুড়া সিটি করপোরেশনের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করবেন। এই উদ্যোগের মাধ্যমে অঞ্চলের প্রশাসনিক ও নাগরিক সেবায় নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে আশা করা হচ্ছে।


একইদিন সকাল ১১টার পর শহিদ জিয়াউর রহমান ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত অনুষ্ঠানে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমেরও সূচনা করবেন প্রধানমন্ত্রী। পাশাপাশি বাঘবাড়ী নশিপুরস্থ চৌকিরদহ খালে খনন কাজের উদ্বোধন করবেন তিনি।


দুপুরের বিরতির পর প্রধানমন্ত্রী শহিদ জিয়াউর রহমান গ্রাম হাসপাতাল পরিদর্শন করবেন এবং তার পৈতৃক ভিটায় কিছু সময় অতিবাহিত করবেন। বিকেলে বগুড়া সার্কিট হাউসে নামাজ ও বিশ্রাম শেষে বিকেল ৪টায় ঢাকার উদ্দেশে বগুড়া ত্যাগ করবেন।


প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে বগুড়া জেলাজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। পাশাপাশি স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/14711
Page of