logo
চ্যানেল জৈন্তা নিউজ
অপরাধ ১০ এপ্রিল ২০২৬ ০৮:১৪ অপরাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

ছিনতাইকারী-চাঁদাবাজ দমনে ‘জিরো টলারেন্স’: তথ্যদাতাদের জন্য পুরস্কার ঘোষণা এসএমপির

চ্যানেল জৈন্তা নিউজ ১০ এপ্রিল ২০২৬ ০৮:১৪ অপরাহ্ন অপরাধ
চ্যানেল জৈন্তা নিউজ ১০ এপ্রিল ২০২৬ ০৮:১৪ অপরাহ্ন
ছিনতাইকারী-চাঁদাবাজ দমনে ‘জিরো টলারেন্স’: তথ্যদাতাদের জন্য পুরস্কার ঘোষণা এসএমপির

ডেস্ক নিউজ , সিলেট: সিলেটের মোগলাবাজার থানা পুলিশের অভিযানে ‘তীর-শিলং’ নামক জুয়া খেলার সময় চারজন জুয়াড়িকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (৯ এপ্রিল ২০২৬) রাত আনুমানিক ২টা ৩০ মিনিটে এ অভিযান পরিচালিত হয়।


পুলিশ জানায়, এএসআই মো. সোহেল রানা সঙ্গীয় ফোর্সসহ মোগলাবাজার থানাধীন কটাইবাড়ী রেস্টুরেন্টের পিছনে পরিত্যক্ত ফাঁকা স্থানে অভিযান চালান। এ সময় জুয়া খেলারত অবস্থায় চারজনকে আটক করা হয়।


পরবর্তীতে তাদের বিরুদ্ধে মোগলাবাজার থানার নন-এফআইআর নং-৫০, তারিখ ০৯/০৪/২০২৬ খ্রি. দায়ের করা হয় এবং সিলেট মহানগরী পুলিশ আইন, ২০০৯ এর ৯৫ ধারা মোতাবেক তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।


গ্রেফতারকৃতরা হলেন—মো. শুভ মিয়া (২৫), মো. মনির মিয়া (৩২), মো. কিতাব আলী (২২) ও আব্দুল আলী (২৩)।


এ বিষয়ে মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, জুয়া ও অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে নিয়মিত অভিযান চলমান রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও কঠোরভাবে অব্যাহত থাকবে। তিনি আরও বলেন, এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান জোরদার করা হয়েছে।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/14663
Page of