logo
চ্যানেল জৈন্তা নিউজ
অপরাধ ২০ মার্চ ২০২৬ ০৩:৪৫ অপরাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

বিয়ানীবাজারে পুলিশের বিশেষ অভিযানে গাঁজাসহ গ্রেফতার ৩

চ্যানেল জৈন্তা নিউজ ২০ মার্চ ২০২৬ ০৩:৪৫ অপরাহ্ন অপরাধ
চ্যানেল জৈন্তা নিউজ ২০ মার্চ ২০২৬ ০৩:৪৫ অপরাহ্ন
বিয়ানীবাজারে পুলিশের বিশেষ অভিযানে গাঁজাসহ গ্রেফতার ৩

বিয়ানীবাজার | 

বিয়ানীবাজার থানা পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। গত বৃহস্পতিবার রাতে উপজেলার পৃথক দুটি স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। শুক্রবার (২০ মার্চ) গ্রেফতারকৃতদের যথাযথ পুলিশ স্কর্টের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

অভিযানের বিবরণ:

থানা পুলিশ সূত্রে জানা গেছে, সিলেটের পুলিশ সুপার ড. চৌধুরী মোঃ যাবের সাদেকের তত্ত্বাবধানে এবং বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ওমর ফারুকের নির্দেশনায় এই অভিযান পরিচালিত হয়। অভিযানে পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ ছবেদ আলীর সহযোগিতায় এসআই রফিকুল ইসলাম, এসআই গোপেশ চন্দ্র দাশ ও সঙ্গীয় ফোর্স অংশ নেন।

গ্রেফতারকৃতরা হলেন:১. নাহিম আহমদ ওরফে কালা মিয়া: জকিগঞ্জ উপজেলার লামারগ্রামের ওয়াজেদ আলীর ছেলে। (বৈরাগীবাজার থেকে ২০০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার) ২. জাকির আহমদ: গোলাপগঞ্জ উপজেলার নিশ্চিন্তপুর গ্রামের খলকু মিয়ার ছেলে। (বৈরাগীবাজার থেকে ২০০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার)

৩. শরফ উদ্দিন সফিক: বিয়ানীবাজারের শেওলার দিঘলবাক এলাকার আব্দুল খালিকের ছেলে। (দিঘলবাক থেকে ১ কেজি গাঁজাসহ গ্রেফতার)

গত ৩ মাস ধরে বিয়ানীবাজারে নিয়মিত বিরতিতে পুলিশের এই মাদকবিরোধী বিশেষ অভিযান চলমান রয়েছে। অভিযানে বিপুল পরিমাণ মাদক উদ্ধারের পাশাপাশি ব্যবসায়ীরা গ্রেফতার হওয়ায় এলাকায় অপরাধ প্রবণতা হ্রাস পেয়েছে। পুলিশের এই ধারাবাহিক তৎপরতায় সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে আসছে।

বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ওমর ফারুক জানান, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। শুক্রবার তাদের আদালতে পাঠানো হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের এই 'জিরো টলারেন্স' নীতি এবং চিরুনি অভিযান অব্যাহত থাকবে।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/14170
Page of